দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক (২৮.০২.২০২০)
2020
শিক্ষাবর্ষ
৬০
মিনিট
৯৯
মোট প্রশ্ন
৯৯
পূর্ণমান
১
সঠিক উত্তর
০.২৫
ভুল উত্তর
১১
দ্বারা, দিয়া, কর্তৃক— বাংলা ব্যাকরণ অনুযায়ী কোন বিভক্তি?
উত্তর
তৃতীয়া
সমাধান
বাকস্থিত একটি শব্দের সঙ্গে অন্য শব্দের অন্বয় সাধনের জন্য শব্দের সঙ্গে যে সকল বর্ণ যুক্ত হয়, তাদের বিভক্তি বলে। বাংলা শব্দ-বিভক্তি সাত প্রকার। যথা- প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী এবং সপ্তমী। করণ কারকে তৃতীয়া বিভক্তির একটি উদাহরণ- লাঙ্গল দ্বারা জমি চাষ করা হয়।
১২
কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যগ্রন্থ?
উত্তর
যখন উদাত্ত সঙ্গীত
সমাধান
হাসান হাফিজুর রহমান রচিত মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যগ্রন্থ 'যখন উদাত্ত সঙ্গীত'। আর ও কয়েকটি মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যগ্রন্থ— বন্দী শিবির থেকে (শামসুর রাহমান), আর্তনাদে বিবর্ণ (ড. মযহারুল ইসলাম), আমার প্রতিদিনের শব্দ (সৈয়দ আলী আহসান)। সৈয়দ শামসুল হক রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 'নিষিদ্ধ লোবান'। সুফিয়া কামাল রচিত মুক্তিযুদ্ধভিত্তিক স্মৃতিকথা 'একাত্তরের ডায়েরী'। 'চৌচির' উপন্যাসের রচয়িতা আবূল ফজল। এ উপন্যাসে নরনারীর অন্তর্জীবন ও বহির্জীবনের বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে।
১৩
‘শরতের শিশির’ বাগধারার অর্থ—
উত্তর
সুসময়ের বন্ধু
সমাধান
‘শরতের শিশির’ বাগধারার অর্থ সুসময়ের বন্ধু। আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বাগধারা: গোঁফ খেজুরে— নিতান্ত অলস, একাদশে বৃহস্পতি— সৌভাগ্যের বিষয়, এসপার ওসপார்— মীমাংসা, কেউকেটা— সামান্য।
১৪
‘সর্বজনীন’ শব্দের প্রকৃতি প্রত্যয়—
উত্তর
সর্ব + ইন
সর্ব + ইন
সমাধান
‘ইন’ প্রত্যয় যোগে গঠিত ‘সর্বজনীন’ শব্দের প্রকৃতি প্রত্যয় সর্বগঞ্জ + ইন। রূপ— অভ্যন্তর + ইন = অভ্যন্তরীণ, সর্বজন + ইন = সর্বজনীন, কুল + ইন = কুলীন, নব + ইন = নবীন।
১৫
কোন শব্দযুগল বিপরীতার্থক নয়?
উত্তর
ঐচ্ছিক-অনাবশ্যক
সমাধান
ঐচ্ছিক-অনাবশ্যক শব্দ যুগলের সঠিক বিপরীতার্থক হলো ঐচ্ছিক-আবশ্যক।
১৬
‘প্রোষিতভর্তৃকা’ এর অর্থ—
উত্তর
যে নারীর স্বামী বিদেশে থাকে
সমাধান
এককথায় প্রকাশ : যে নারীর স্বামী বিদেশে থাকে— প্রোষিতভর্তৃকা, যে পুরুষের স্ত্রী বিদেশে থাকে— প্রোষিতপত্নীক।
১৮
‘ইত্যাকার’ শব্দটির সন্ধি বিচ্ছেদ—
উত্তর
ইতি + আকার
সমাধান
য-ফলা লেখার সময় পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে লেখা হয়। যেমন— ইতি + আকার = ইত্যাকার, অতি + আচার = অত্যাচার, ইতি + আদি = ইত্যাদি, মসী + আধার = মসিয়াধার।
১৯
নিচের কোন বানানটি শুদ্ধ?
উত্তর
পসারিনী
পসারিনী
সমাধান
শুদ্ধ বানান পসারিনী। পসারি শব্দের অর্থ পণ্যবক্রেতা; যার স্ত্রীবাচক শব্দ পসারিনী।
২০
‘মাতৃভাষায় যার ভক্তি নাই, সে মানুষ নহে’—কার উক্তি?
উত্তর
মীর মশাররফ হোসেন
সমাধান
মাতৃভাষা সম্পর্কে মীর মশাররফ হোসেনের বিখ্যাত উক্তি- ‘মাতৃভাষায় যাহার ভক্তি নাই, সে মানুষ নহে।’ এ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত উক্তি- ‘শিক্ষায় মাতৃভাষাই মাতৃবৃক্ষ।’ মাতৃভাষা সম্পর্কে সতেরো শতকের কবি আবদুল হকিমে বিখ্যাত পঙক্তিদ্বয়- ‘যে সবে বঙ্গে জন্মি হিতে বঙ্গবাণী/সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি।’
সম্পর্কিত পরীক্ষা
দুর্নীতি দমন কমিশনে কনস্টেবল নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৫
30 মিনিট
· ৩৩ প্রশ্ন
দুর্নীতি দমন কমিশন উপসহকারী পরিচালক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৬
60 মিনিট
· ৯৩ প্রশ্ন
দুর্নীতি দমন কমিশন সহকারী পরিচালক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৬
60 মিনিট
· ৯৩ প্রশ্ন
দুর্নীতি দমন কমিশন কোর্ট পরিদর্শক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৬
60 মিনিট
· ১৮৬ প্রশ্ন
দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক (গ্রেড-৯) (১২.০৪.২০১৩)
60 মিনিট
· ৯৫ প্রশ্ন
দুর্নীতি দমন কমিশনের উপ-সহকারী পরিচালক/কোর্ট পরিদর্শক (গ্রেড-৯) (০৭.০২.২০২০)
60 মিনিট
· ৯৫ প্রশ্ন
সব পরীক্ষা