T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
2021
শিক্ষাবর্ষ
৬০
মিনিট
৮০
মোট প্রশ্ন
৮০
পূর্ণমান
১
সঠিক উত্তর
০.২৫
ভুল উত্তর
১১

'আপণ' শব্দের অর্থ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
দোকান
সমাধান
'আপণ' শব্দের অর্থ— দোকান, বিপণি। আর 'আপন' অর্থ— নিজ, স্বীয়, স্বকীয়, নিজের।
১২

'অমৃত' শব্দের বিপরীত শব্দ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
গরল
সমাধান

এখানে সঠিক উত্তর হলো গরল।

'অমৃত' শব্দের অর্থ হলো সুধা বা যা মৃত্যুর নিবারণ করে। এর ঠিক বিপরীত বা উল্টো অর্থ প্রকাশ করে 'গরল', যার অর্থ হলো বিষ। খুব সহজেই তাই বলা যায়, অমৃতের বিপরীত শব্দ হলো গরল।

১৩

হাত গুটিয়ে বসে আছো কেন? বাক্যে 'হাত' শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
কার্যে বিরতি
সমাধান
বাংলা ভাষায় এমন অনেক শব্দ আছে, যেগুলো বাক্যে বিশিষ্ট অর্থে ব্যবহৃত হয় এবং একই শব্দ ভিন্ন ভিন্ন বাক্যে ব্যবহৃত হয়ে ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে, এ শব্দগুলোকে ভিন্নার্থক শব্দ বলে। যেমন— 'হাত' শব্দের বিশিষ্ট প্রয়োগ— হাত গুটিয়ে বসে আছো কেন? (কার্যে বিরতি অর্থে), হাতে আসা (আয়তে আসা), হাত ছাড়া (হস্তচ্যুত), হাত আসা (দক্ষতা)।
১৪

'বিধির বিড়ম্বনা'-এর বাগধারাটি কী?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
অদৃষ্টের পরিহাস
সমাধান
'বিধির বিড়ম্বনা' বাগধারার অর্থ— অদৃষ্টের পরিহাস। অলক্ষ্মীর দশা— দারিদ্র্য/শ্রীহীনতা, অগ্নিপরীক্ষা— কঠিন পরীক্ষা।
১৫

'পাওয়ার আগে ভোগের আয়োজন'— কথাটির প্রবাদ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
গাছে কাঁঠাল গোঁফে তেল
সমাধান
'পাওয়ার আগে ভোগের আয়োজন' কথাটির প্রবাদ— গাছে কাঁঠাল গোঁফে তেল। 'ঝোপ বুঝে কোপ মারা' অর্থ— সুযোগ মত কাজ করা, 'খাল কেটে কুমির আনা'— নিজের দোষে বিপদ ডেকে আনা, 'ছাই ফেলতে ভাঙা কুলো'— সামান্য কাজে অবহেলার পাত্র খোঁজা।
১৬

'যার দুহাত সমান চলে' বাক্য সংকোচন কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
সব্যসাচী
সমাধান
'যার দুহাত সমান চলে'-এর বাক্য সংকোচন— সব্যসাচী। আর ও কয়েকটি গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন হলো— দু বার জন্ম যা— দ্বিজ, যার বাসস্থান নেই— অনিকেত, ফল পাকলে যে গাছ মরে যায়— ঔষধি, যা কখনো নষ্ট হয় না— অবিনশ্বর, রাত্রিকালীন যুদ্ধ— সৌতিক।
১৭

বাংলা সাহিত্যের (চর্যাপদের) আদি কবি কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
লুইপা
সমাধান
বাংলা সাহিত্যের (চর্যাপদের) আদি কবি লুইপা। তিনি ১ ও ২৯ নং পদটি রচনা করেছেন। প্রথম পদটির দুটি চরণ হলো— কাআ তরুবর পাঞ্চ বি ডাল/ চঞ্চল চী পইঠাঁ কাল। (অর্থাৎ দেহ গাছের মত, এর পাঁচ্টি ডাল। চঞ্চল মনে কাল প্রবেশ করে) আর চর্যাপদের সর্বাধিক পদের রচয়িতা কাহপা (১৩টি)।
১৮

'চন্দ্রবতী' কী?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
কাব্য
সমাধান
'চন্দ্রবতী' একটি কাব্যগ্রন্থ। রচয়িতা— কোরেশী মাগন ঠাকুর। এর একটি খণ্ডিত পুঁথি পাওয়া গেছে। কাব্যের রচনাকাল নিয়ে সংশয় আছে। তবে মাগন ঠাকুর আরাকান রাজের মন্ত্রী ও আলাওলের পৃষ্ঠপোষক ছিলেন। তাই কাব্যটি সতেরো শতকের মনে করা হয়।
১৯

দীনবন্ধু মিত্রের 'নীলদর্পণ' নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
মাইকেল মধুসূদন দত্ত
সমাধান
'নীলদর্পণ' (১৮৬০) নাটকটির রচয়িতা দীনবন্ধু মিত্র। নাটকটি ১৮৬১ সালে মাইকেল মধুসূদন দত্ত A Native Huguenot হিসেবে ইংরেজিতে The Indigo Planting Mirror নামে অনুবাদ করেন। উল্লেখযোগ্য চরিত্র— গোলক বসু, নবীন মাধব, তোরাপ, রাইচরণ, সাবিত্রী।
২০

'কাজলা দিদি' কবিতাটি কে রচনা করেছেন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
যতীন্দ্রমোহন বাগচী
সমাধান
'কাজলা দিদি' কবিতাটি যতীন্দ্রমোহন বাগচী রচিত 'কাব্যমালঞ্চ' কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ লেখা, রেখা, অপরাজিতা, জাগরণী, নীহারিকা, বধূর দান ইত্যাদি।
সম্পর্কিত পরীক্ষা
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ট্রাফিক হেলপার (ক্যাজুয়াল) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৫ 50 মিনিট · ৭৭ প্রশ্ন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিরাপত্তা অপারেটর নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২১ (গ্রেড-১৪) 50 মিনিট · ৭৯ প্রশ্ন বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ উচ্চমান সহকারী নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২১ (গ্রেড-১৪) 55 মিনিট · ৮০ প্রশ্ন বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ উচ্চমান সহকারী/উচ্চমান সহকারী (বেঞ্চ সহকারী)/ ট্রাফিক হ্যান্ড নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৩ (গ্রেড-১৪) 50 মিনিট · ৭২ প্রশ্ন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিরাপত্তা কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৫ 80 মিনিট · ৮৮ প্রশ্ন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (CAAB) অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২১ 45 মিনিট · ৭৪ প্রশ্ন
সব পরীক্ষা