T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
2019
শিক্ষাবর্ষ
৬০
মিনিট
৮৯
মোট প্রশ্ন
৮৯
পূর্ণমান
১
সঠিক উত্তর
০.২৫
ভুল উত্তর
১১

উপকূল থেকে 'Exclusive Economic Zone'- নটিক্যাল মাইল।

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
200
১২

কোন পদ্ধতি ব্যবহার করে স্মার্টফোন ও কম্পিউটারে একই সাথে ইন্টারনেট সংযোগ দেওয়া যায়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
Wi-Fi
১৩

আলোক রশ্মির এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য এক স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে দিক পরিবর্তন করাকে কী বলে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
আলোর প্রতিসরণ
সমাধান
আলো কোনো মাধ্যমে দিয়ে যাওয়ার সময় অন্য কোনো মাধ্যমে বাধগ্রস্ত হলে সে আলো মাধ্যম দুটির বিভেদ তল থেকে দিক পরিবর্তন করে প্রথম মাধ্যমে ফিরে আসে, এই ঘটনাকে আলোর প্রতিফলন বলে। আলোকর্শি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে ক্রান্তি কোণের চেয়ে অধিক কোণে আপতিত হলে প্রতিসরণের পরিবর্তে আলোকর্শি ঘন মাধ্যমে প্রতিফলিত হয়, একে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলে। নির্দিষ্ট বর্ণের আলোকর্শি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় যে আপতন কোণের জন্য প্রতিসরণ কোণ ৯০° হয় সেই আপতন কোণকে সংকট কোণ বলে।
১৪

চোখের কোনটি মস্তিষ্কে দর্শনের অনুভূতি জাগায়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
রেটিনা
সমাধান
রেটিনা কোরয়েডের নিচে অবস্থিত এবং একমাত্র আলোক সংবেদী অংশ। এতে দুই ধরনের আলোক সংবেদী কোষ আছে। যথা : রড ও কোণ কোষ। রড কোষগুলো অনুজ্জ্বল আলোতে দর্শনের উপযোগী। রেটিনা বস্তুর প্রতিবিম্ব সৃষ্টি করে।
১৫

মানুষের হৃৎপিণ্ডের বৈদ্যুতিক এবং পেশিজনিত কাজকর্মগুলো পর্যবেক্ষণে ব্যবহৃত হয় কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ইসিজি
সমাধান
ইসিজি হলো ইলেক্ট্রোকার্ডিওগ্রাম শব্দের সংক্ষিপ্ত রূপ। ইসিজি হচ্ছে অত্যন্ত সহজ, ব্যথাবিহীন একটি পরীক্ষা যার মাধ্যমে হৃৎপিণ্ডের বর্তমান বা পূর্বের সমস্যা বোঝা যায়। ইসিজির মাধ্যমে হৃৎপিণ্ড সঠিকভাবে কাজ করছে কিনা, হৃৎস্পন্দন নিয়মিত কিনা, শরীরের নির্দিষ্ট কোনো অঙ্গে রক্ত চলাচল সঠিক কিনা তা বোঝা যায়।
১৬

মানবদেহে ক্যান্সারের মূল কারণ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
অনিয়ন্ত্রিত কোষ বিভাজন
সমাধান
দেহকোষের দ্রুত ও অস্বাভাবিক বৃদ্ধій হলো ক্যান্সার। দেহের কোনো অংশের কোষ দ্রুতহারে ক্রমাগত বৃদ্ধিপ্রাপ্ত ও বিভাজিত হলে জৈবিক কার্যকলাপের যে ব্যাঘাত ঘটে তাকে ক্যান্সার বলে। এটি একটি ভয়াবহ ব্যাধি যা কোষের স্বাভাবিক বৃদ্ধি বা বৃদ্ধির নিয়ন্ত্রণকে ব্যাহত করে।
১৭

বাংলাদেশের সংবিধানে প্রথম সংশোধনী আনয়ন করা হয় কোন সালে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
1973
সমাধান
ডিসেম্বর ২০২২ পর্যন্ত বাংলাদেশের সংবিধানে ১৭টি সংশোধনী আনা হয়েছে। সংবিধানের প্রথম সংশোধনী জাতীয় সংসদে পাস হয় ১৫ জুলাই ১৯৭৩। এ সংশোধনীর মূল বিষয়বস্তু যুদ্ধাপরাধীসহ অন্যান্য গণ-বিরোধীদের বিচার নিশ্চিত করা। ১৯৭৪ সালে সংবিধানের তৃতীয় এবং ১৯৭৫ সালে চতুর্থ সংশোধনী পাস হয়।
১৮

বাংলাদেশের সংবিধানে কয়টি ভাগ আছে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
11
সমাধান
প্রস্তাবনা দিয়ে শুরু এবং ৭টি তফছিল দ্বারা সমাপ্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে ১১টি ভাগ, ১৩টি পরিচ্ছেদ এবং ১৫৩টি অনুচ্ছেদ রয়েছে। সংবিধানের প্রথম ভাগ প্রজাতন্ত্র। আর একাদশ ভাগ হচ্ছে বিবিধ।
১৯

বাংলাদেশের সংবিধানের ৩৬ অনুচ্ছেদে কোন মৌলিক অধিকারের কথা বলা হয়েছে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
চলাফেরার স্বাধীনতা
সমাধান
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের তৃতীয় ভাগের ৩৬নং অনুচ্ছেদে বলা হয়েছে যে, ‘জনস্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধানিষেধ-সাপেক্ষে বাংলাদেশ সর্বত্র অবাধ চলাফেরা, ইহার যে কোন স্থানে বসবাস ও বসতিস্থাপন এবং বাংলাদেশ ত্যাগ ও বাংলাদেশে পুনঃপ্রবেশ করিবার অধিকার প্রত্যেক নাগরিকের থাকিবে।'
২০

বাংলাদেশের সংবিধানের ৭৫ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদে সিদ্ধান্ত গৃহীত হয়—

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
উপস্থিত ও ভোট দানকারী সদস্যের সংখ্যাগরিষ্ঠ ভোটে
সমাধান
বাংলাদেশের সংবিধানের ৭৫(১) (ঘ) অনুচ্ছেদ অনুযায়ী, 'উপস্থিত ও ভোটদানকারী সদস্যের সংখ্যাগরিষ্ঠ ভোটে সংসদে সিদ্ধান্ত গৃহীত হইবে তবে সমসংখ্যক ভোটের ক্ষেত্র ব্যতীত সভাপতি ভোটদান করিবেন না এবং অনুরূপ ক্ষেত্রে তিনি নির্ণায়ক ভোট প্রদান করিবেন।'