T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
2022
শিক্ষাবর্ষ
৬০
মিনিট
১০০
মোট প্রশ্ন
১০০
পূর্ণমান
১
সঠিক উত্তর
০.২৫
ভুল উত্তর
১১

'অসমাপ্ত আত্মজীবনী'-এর রচনাকাল—।

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
১৯৬৬-১৯৬৯
সমাধান
'অসমাপ্ত আত্মজীবনী' বা 'Unfinished Memoirs' গ্রন্থটি ১৯৬৬-৬৯ সালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাজবন্দি থাকাকালীন অবস্থায় রচনা করেছিলেন। তিনি এ আত্মজীবনীটি লেখা শুরু করেন ১৯৬৭ সালের মাঝামাঝি সময় থেকে এবং এতে ১৯৫৫ সাল পর্যন্ত ঘটনাবলি তুলে ধরেছেন। ২০১২ সালের ১৯ জুন বইটি প্রথম প্রকাশিত হয়। এ পর্যন্ত বইটি ১৯টি ভাষায় (সর্বশেষ: ত্রিপুরা) অনূদিত হয়েছে।
১২

কোন ভাষা শহীদ 'ঢাকা হাইকোর্ট'-এর কর্মচারী ছিলেন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
শফিউর রহমান
সমাধান
ভাষা শহীদ শফিউর রহমান ঢাকা হাইকোর্টের হিসাবরক্ষণ শাখার কেরানি ছিলেন। ২২ ফেব্রুয়ারি ১৯৫২ তিনি শাহাদত বরণ করেন। তাকে আজিমপুর কবরস্থানে সমাহিত করা হয়।
১৩

বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত 'বীরপ্রতীক' খেতাবপ্রাপ্ত একমাত্র মুক্তিযোদ্ধার নাম কী?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ইউ কে চিং
সমাধান
ইউ কে চিং মারমা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে খেতাবপ্রাপ্ত একমাত্র আদিবাসী মুক্তিযোদ্ধা, যিনি 'বীর বিক্রম' খেতাবে ভূষিত হন। তিনি ইপিয়ার-এর সদস্য হিসেবে ৬নং সেক্টরে যুদ্ধ করেন। তিনি ১৯৩৩ বান্দরবান মহকুমার উজানী পাড়ায় জন্মগ্রহণ করেন।
১৪

২০২২-২৩ অর্থবছরের বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে জিডিপি এর —।

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
15.4%
সমাধান
Note : ২০২২-২৩ অর্থবছরে মোট বাজেট ৬,৭৮,০৬৪ কোটি টাকা যা জিডিপির ১৫.২%। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (ADP) ২,৪৬,০৬৬ কোটি টাকা যা জিডিপির ৫.৬% এবং বাজেটের ৩৬.৩%।
১৫

আগরতলা ষড়যন্ত্র মামলার আইনজীবী ছিলেন কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
টমাস উইলিয়ামস
সমাধান
স্যার টমাস উইলিয়ামস আগরতলা ষড়যন্ত্র মামলার একজন স্বনামধন্য বিশিষ্ট আইনজীবী। ১৯৬৮ সালে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের আইনজীবীর থাকাকালে প্রবাসী বাঙালিদের আমন্ত্রণে আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধু শেখ মুজিবের পক্ষে আইনি লড়াই পরিচালনা করতে তিনি ঢাকায় আসেন।
১৬

কমলওয়েলথভুক্ত কোন দেশটি ব্রিটিশ শাসনধীন ছিল না?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
মোজাম্বিক
সমাধান
ব্রিটিশ শাসনাধীন না থেকেও কমনওয়েলথ-এর সদস্য মোজাম্বিক। মোজাম্বিক ছাড়াও রুয়ান্ডা, গ্যাবন ও টোগো কমনওয়েলথ-এর সদস্য যা ব্রিটিশ কলোনি বহির্ভূত। কমনওয়েলথ-এর বর্তমান সদস্য ৫৬টি দেশ।
১৭

'ম্যানারহেইম লাইন' কোন দুটি দেশকে বিভক্ত করেছে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ফিনল্যান্ড ও রাশিয়া
সমাধান
ম্যানারহেইম লাইন ফিনল্যান্ড ও রাশিয়া সীমান্তে অবস্থিত। জেনারেল ম্যানারহেইম কর্তৃক ফিনল্যান্ড ও রাশিয়ার মধ্যকার সীমানাটি চিহ্নিত হয়।
১৮

পৃথিবীর 'Super Continent' কী নামে পরিচিত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
প্যানজিয়া
সমাধান
বর্তমান মহাদেশগুলো পূর্বে একত্রিত ছিল যার নাম Super Continent । পৃথিবীর সুপার কন্টিনেন্ট বা অতি মহাদেশ নামে পরিচিত ছিল প্যানজিয়া।
১৯

ইউক্রেনের 'ওডেসা' সমুদ্রবন্দর কোন সাগরের অববাহিকায় অবস্থিত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
কৃষ্ণ
সমাধান
'ওডেসা' সমুদ্রবন্দর কৃষ্ণসাগরের উত্তর-পশ্চিম অববাহিকায় অবস্থিত। ওডেসা ইউক্রেনের তৃতীয় জনবহুল শহর। ওডেসা ইউক্রেনের অন্যতম পরিবহন ও পর্যটন কেন্দ্র।
২০

ফরাসি বিপ্লবকে অনুপ্রাণিত করেন কোন লেখক?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ভলতেয়ার
সমাধান
ফরাসি বিপ্লবকে লেখনীর মাধ্যমে অনুপ্রাণিত করেন বিখ্যাত দার্শনিক ভলতেয়ার। ভলতেয়ার ছাড়া রুসোও ফরাসি বিপ্লবকে অনুপ্রাণিত করেন। বাস্তিলদুর্গের পতন সংঘটিত হয় ১৭৮৯ সালের ১৪ জুলাই।