পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার কল্যাণ পরিদর্শিকা (১১.০৫.২০১৮)
2018
শিক্ষাবর্ষ
৪৫
মিনিট
৭০
মোট প্রশ্ন
৭০
পূর্ণমান
১
সঠিক উত্তর
০.২৫
ভুল উত্তর
১
বাংলা সাহিত্যে 'ছন্দের জাদুকর' কার উপাধি?
উত্তর
সতীন্দ্রনাথ দত্ত
সমাধান
সাহিত্যে 'ছন্দের জাদুকর' ও 'ছন্দের রাজা' হিসেবে খ্যাত সতীন্দ্রনাথ দত্ত। বীরবল, ভানুসিংহ ও অনिला দেবী ছদ্মনামে পরিচিত যথাক্রমে প্রমথ চৌধুরী, রবীন্দ্রনাথ ঠাকুর ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
২
বাংলা ভাষায় বহুল প্রচলিত অভিধান 'চল্তিকা' এর প্রণেতা কে?
উত্তর
রাজশেখর বসু
সমাধান
'পরশুরাম' ছদ্মনামে পরিচিত রাজশেখর বসু 'চল্তিকা' অভিধানের প্রণেতা। হরিচরণ বন্দ্যোপাধ্যায় 'বঙ্গীয় শব্দকোষ' নামক অভিধানের সংকলক।
৪
সব ভাষার ব্যাকরণের কয়টি মৌলিক অংশ থাকে?
উত্তর
৪টি
সমাধান
সব ভাষার ব্যাকরণেই প্রধানত চারটি বিষয় আলোচিত হয়। যেমন—১. ধ্বনিব তত্ত্ব (Phonology) ২. শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব (Morphology) ৩. বাক্যতত্ত্ব বা পদক্রম (Syntax) এবং ৪. অর্থতত্ত্ব (Semantics)।
৫
উচ্চারণ স্থানের নামানুসারে ব্যঞ্জনধ্বনিগুলো কত ভাগে বিভক্ত?
উত্তর
৫ ভাগে
সমাধান
উচ্চারণ স্থানের নামানুসারে ব্যঞ্জনধ্বনিগুলোকে মূলত ৫ ভাগে বিভক্ত করা হয়েছে। বাংলা বর্ণমালায় ব্যঞ্জনবর্ণগুলোকে তাদের উচ্চারণের স্থান অনুযায়ী পাঁচটি বর্গে ভাগ করা হয়, যা 'বর্গীয় বর্ণ' নামে পরিচিত।
সহজভাবে মনে রাখার উপায় হলো:
- ক-বর্গ: কণ্ঠ্য বর্ণ (ক, খ, গ, ঘ, ঙ)
- চ-বর্গ: তালব্য বর্ণ (চ, ছ, জ, ঝ, ঞ)
- ট-বর্গ: মূর্ধন্য বর্ণ (ট, ঠ, ড, ঢ, ণ)
- ত-বর্গ: দন্ত্য বর্ণ (ত, থ, দ, ধ, ন)
- প-বর্গ: ওষ্ঠ্য বর্ণ (প, ফ, ব, ভ, ম)
এই পাঁচটি বর্গই মূলত ব্যঞ্জনধ্বনির প্রধান উচ্চারণ স্থান নির্দেশ করে। তাই সঠিক উত্তর হলো ৫ ভাগে।
৬
নিচের কোনটি সমাস নিষ্পন্ন শব্দের উদাহরণ?
উত্তর
মনমাঝি
সমাধান
মন রূপ মাঝি = মনমাঝি, রূপক কর্মধারয় সমাস। নিবাস, বড়াই এবং ছাত্রকে যথাক্রমে উপসর্গ, প্রকৃতি ও প্রত্যয় এবং বিভক্তিযোগে গঠিত শব্দ।
৭
'নিষ্পত্তি' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
উত্তর
নিঃ + প্তি
সমাধান
অঘোষ অল্পপ্রাণ ও অঘোষ মহাপ্রাণ কণ্ঠ কিংবা ওষ্ঠ্য ব্যঞ্জন (ক, খ, প, ফ) পরে থাকলে অ বা আ ব্যতীত অন্য স্বরধ্বনির পরিস্থিত বিসর্গ স্থলে অঘোষ মূর্ধন্য শুষ ধ্বনি (ষ) হয়। যেমন- निः + প্তি = নিষ্পত্তি, निः + কর = নিষ্কর, दुঃ + কর = দুষ্কর।
৮
'তামাক' শব্দটি কোন বিদেশি ভাষা হতে নেয়া হয়েছে?
উত্তর
পর্তুগিজ
সমাধান
[Note : বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুযায়ী 'তামাক' দেশি শব্দ; এর অর্থ ধূমপর্ণী। তবে বিভিন্ন ব্যাকরণ বইয়ে 'তামাক' শব্দটিকে পর্তুগিজ শব্দ হিসেবে দেখানো হয়েছে।]
৯
'বজন' শব্দের অর্থ কী?
উত্তর
পাখা
সমাধান
বজন অর্থ ১. বাতাস দেয়া বা পাখা করার কাজ, বজন। ২. বাতাস করার জন্য ব্যবহৃত পাখা, চামর প্রভৃতি।
১০
কোনটি দেশি শব্দ?
উত্তর
টেঁকি
সমাধান
টেঁকি দেশি শব্দ। আরও কয়েকটি দেশি শব্দ হলো : কুলা, গঞ্জ, ঢোলা, টোপর, ডাব, ডাগর ইত্যাদি। পেঁপে, আসন ও চেহারা যথাক্রমে পর্তুগিজ, সংস্কৃত ও ফারসি শব্দ।
সম্পর্কিত পরীক্ষা
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ফিল্ড ট্রেনার নিয়োগ পরিক্ষার প্রশ্ন সমাধান ২০২৬-০৯-০১
60 মিনিট
· ১০০ প্রশ্ন
স্বাস্থ্য অধিদপ্তরে সমাজ কল্যাণ কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৬-০৯-০১
60 মিনিট
· ১০০ প্রশ্ন
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর সিনিয়র স্টাফ নার্স পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৩ (গ্রেড-১০)
60 মিনিট
· ৯৬ প্রশ্ন
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে অফিস সহায়ক নিয়োগ পরীক্ষার প্রশ্নোত্তর ২০২৩ (গ্রেড- ২০)
45 মিনিট
· ৬৩ প্রশ্ন
পরিবার পরিকল্পনা অধিদপ্তরে পরিবার কল্যাণ পরিদর্শিকা (চুক্তিভিত্তিক) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৩
45 মিনিট
· ৬৫ প্রশ্ন
পরিবার পরিকল্পনা অধিদপ্তরে সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা পরীক্ষার প্রশ্ন সমাধান (গ্রেড-১০) ২০২২
60 মিনিট
· ৯২ প্রশ্ন
সব পরীক্ষা