T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
2012
শিক্ষাবর্ষ
৬০
মিনিট
১০১
মোট প্রশ্ন
১০১
পূর্ণমান
১
সঠিক উত্তর
০.২৫
ভুল উত্তর
১

বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন 'চর্যাপদ' পাওয়া যায়—

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
নেপালে
সমাধান
চর্যাপদের আবিষ্কারক মহামোহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। ১৯০৭ সালে তিনি নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে এটি আবিষ্কার করেন। এটি মূলত বৌদ্ধ সিদ্ধাচার্যদের রচিত গান ও দোহা।
২

বাংলা ভাষা কোন ভাষাভাষী র সদস্য?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ইন্দো-ইউরোপীয়
সমাধান
পৃথিবীর সমস্ত ভাষাকে কয়েকটি ভাষাবৃক্ষে বিভক্ত করা হয়। এই ভাষাবৃক্ষগুলোর মূলভাষার একটি ইন্দো-ইউরোপীয়। ভারতীয় উপমহাদেশ থেকে ইউরোপ পর্যন্ত মধ্যবর্তী সব ভাষাকে এই ভাষাবংশের অন্তর্ভুক্ত করা হয়। বাংলা ইন্দো-ইউরোপীয় ভাষাবংশের শতম শাখার একটি ভাষা।
৩

বাংলা ভাষার ইতিবৃত্ত গ্রন্থের রচয়িতা কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ড. মুহম্মদ শহীদুল্লাহ
সমাধান
'বাংলা ভাষার ইতিবৃত্ত' গ্রন্থটি রচনা করেন ড. মুহম্মদ শহীদুল্লাহ। বাংলা সাহিত্যের ইতিবৃত্ত রচনা করেন মুহম্মদ আবদুল হাই ও সৈয়দ আলী আহসান।
৪

কাকে বাংলা গদ্যের জনক বলা হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
সমাধান
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা গদ্য প্রবাহ সমৃদ্ধির জন্য গদ্যে 'উচ্চারণ ধ্বনিগতং' ও 'অনলিক্ষ্য ছন্দস্রোত' সৃষ্টি করেন। তিনিই প্রথম বাংলা গদ্যে যতি বা বিরামচিহ্ন স্থাপন করেন।
৫

বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
সমাধান
সাহিত্যের রসবোধাদকের নিকট থেকে বঙ্কিমচন্দ্র 'সাহিত্যসম্রাট' উপাধি লাভ করেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রথম গ্র্যাজুয়েট এবং পেশায় ছিলেন ম্যাজিস্ট্রেট।
৬

ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয় কত সালে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
1801
সমাধান
ইংরেজি শাসিত ভারতের গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি কর্তৃক ১৮০০ খ্রিস্টাব্দের ৪ মে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। এই কলেজে ১৮০১ খ্রিস্টাব্দে বাংলা বিভাগ খোলা হয় এবং অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হন বাংলায় অভিজ্ঞ উইলিয়াম কেরি।
৭

কোনটি প্রহসন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
সধবার একাদশী
সমাধান
সধবার একাদশী দীনবন্ধু মিত্র রচিত নাটক৷‘নীলদর্পণ’ দীনবন্ধু মিত্রের নাটক। ‘কৃষ্ণকুমারী’ মাইকেল মধুসূদন দত্তের নাটক। ‘সধবার একাদশী’ দীনবন্ধু মিত্রের প্রহসন। উনবিংশ শতাব্দীর মধ্যভাগে সুরা পান ও বেশ্যাবৃত্তির সামাজিক বিপর্যয়ের কাহিনী নিয়ে নাটকটি রচিত।
৮

'শেষের কবিতা' কোন ধরনের রচনা?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
উপন্যাস
সমাধান
'শেষের কবিতা' রবীন্দ্রনাথ ঠাকুরের একটি রোমান্টিক উপন্যাস। এই উপন্যাসে ভাষাবিদ হরপ্রসাদ শাস্ত্রীর নাম পাওয়া যায়।
৯

'বিদ্রোহী' কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
অগ্নিবীণা
সমাধান
'বিদ্রোহী' কবিতাটি 'অগ্নিবীণা'র দ্বিতীয় কবিতা। ১৯২১ সালে 'সাপ্তাহিক বিজলী' পত্রিকায় প্রকাশিত হয়।
১০

বাংলা ভাষায় চলিত রীতৃতি প্রবর্তনে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
প্রমথ চৌধুরী
সমাধান
প্রমথ চৌধুরী বাংলা গদ্যে চলিত রীতি প্রবর্তন করেন। তার লেখা 'বীরবলের হালখাতা' প্রবন্ধটি বাংলা সাহিত্যে চলিত রীতিতে লেখা প্রথম গ্রন্থ। এটি 'সবুজপত্র' পত্রিকায় প্রকাশিত হয়। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে বাংলা গদ্যে চলিত রীতির ব্যবহারে উদ্বুদ্ধ করেন।
সম্পর্কিত পরীক্ষা
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ফিল্ড ট্রেনার নিয়োগ পরিক্ষার প্রশ্ন সমাধান ২০২৬-০৯-০১ 60 মিনিট · ১০০ প্রশ্ন স্বাস্থ্য অধিদপ্তরে সমাজ কল্যাণ কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৬-০৯-০১ 60 মিনিট · ১০০ প্রশ্ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর সিনিয়র স্টাফ নার্স পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৩ (গ্রেড-১০) 60 মিনিট · ৯৬ প্রশ্ন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে অফিস সহায়ক নিয়োগ পরীক্ষার প্রশ্নোত্তর ২০২৩ (গ্রেড- ২০) 45 মিনিট · ৬৩ প্রশ্ন পরিবার পরিকল্পনা অধিদপ্তরে পরিবার কল্যাণ পরিদর্শিকা (চুক্তিভিত্তিক) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৩ 45 মিনিট · ৬৫ প্রশ্ন পরিবার পরিকল্পনা অধিদপ্তরে সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা পরীক্ষার প্রশ্ন সমাধান (গ্রেড-১০) ২০২২ 60 মিনিট · ৯২ প্রশ্ন
সব পরীক্ষা