সমাজসেবা অধিদপ্তর (DSS)-এর ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষা (২১.১০.২০২২)
2022
শিক্ষাবর্ষ
৯০
মিনিট
৬৮
মোট প্রশ্ন
৬৮
পূর্ণমান
১
সঠিক উত্তর
০
ভুল উত্তর
১
x − y = 2 এবং, xy = 24 হলে, (x + y)²-এর মান কত ?
উত্তর
১০০
সমাধান
(x + y)² = (x − y)² + 4xy
= 2² + 4 × 24
= 4 + 96
= 100
২
কোনটি অপ্রকৃত ভগ্নাংশ?
উত্তর
৬/৫
সমাধান
অপ্রকৃত ভগ্নাংশের হর অপেক্ষা লব বড় থাকে। এখানে ৬/৫ ভগ্নাংশের ৬ > ৫।
৪
ল.সা.গু.-এর পূর্ণরূপ কী?
উত্তর
লঘিষ্ঠ সাধারণ গুণিতক
সমাধান
ল.সা.গু. = লঘিষ্ঠ সাধারণ গুণিতক
গ.সা.গু. = গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক
৫
বৃত্তের দৈর্ঘ্যকে কী বলে?
উত্তর
পরিধি
সমাধান
জ্যা = বৃত্তের পরিধির যেকোনো দুই বিন্দুর সংযোগ রেখাংশ। ব্যাস = বৃহত্তম জ্যা। পরিধি = বৃত্তের দৈর্ঘ্য।
৬
কোনটি বর্গসংখ্যা নয়?
উত্তর
৫
সমাধান
৫-কে কোনো পূর্ণসংখ্যার বর্গরূপে প্রকাশ করা যায় না।
৮
রবির সাহেবের তিন পুত্রের বয়স যথাক্রমে ৫ বছর, ৭ বছর ও ৯ বছর। তিনি ৪২০০ টাকা বয়স অনুপাতে পুত্রদের মাঝে ভাগ করে দিলেন। ৫ বছর বয়সি ছেলে কত টাকা পেল?
উত্তর
১০০০
সমাধান
(৫/(৫+৭+৯))×৪২০০ = ১০০০ টাকা
৯
৩টি ৫ টাকায় কিনে ৫টি ৯ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
উত্তর
৮%
সমাধান
ক্রয়মূল্য = ৫/৩ টাকা, বিক্রয়মূল্য = ৯/৫ টাকা, লাভ = ৮%
১০
কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৪ বর্গমিটার হলে এর পরিসীমা কত?
উত্তর
৮ মিটার
সমাধান
বাহু = √৪ = ২, পরিসীমা = ৮ মিটার