T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
2022
শিক্ষাবর্ষ
৬০
মিনিট
৫৯
মোট প্রশ্ন
৫৯
পূর্ণমান
১
সঠিক উত্তর
০.২৫
ভুল উত্তর
১১

রেফ্রিজারেটরের কম্প্রেসারের মধ্যে যে তরল পদার্থ ব্যবহার করা হয় তার নাম—

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ফ্রেয়ন
সমাধান
মিথেন এবং ইথেনের ক্লোরোফ্লোরো কার্বন যৌগসমূহকে একত্রে ফ্রেয়ন বলে। এগুলো বর্ণহীন, স্থিতিশীল, কম বিষাক্ত বা অদাহ্য বলে রেফ্রিজারেটরের রেফ্রিজারেন্ট বা শীতলকারক এবং এরোসল প্রোপেল্যান্ট হিসেবে ব্যবহৃত হয়।
১২

নিচের কোন শব্দটি বিসর্গসন্ধি সাধিত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
মনোরম
সমাধান
'মনোরম' শব্দটি বিসর্গ সাধিত সন্ধি। পূর্বপদের বিসর্গের সঙ্গে পরপদের ব্যঞ্জনধ্বনি কিংবা স্বরধ্বনি যুক্ত হওয়াকে বিসর্গসন্ধি বলা হয়। যেমন : মনঃ + রম = মনোরম, তপঃ + বন = তপোবন, দুঃ + লোভ = দুর্লভ ইত্যাদি।
১৩

'স্বাধীনতা তুমি' কবিতা শামসুর রাহমান কোন সনে লিখেছিলেন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
1971
সমাধান
শামসুর রাহমান তাঁর বিখ্যাত 'স্বাধীনতা তুমি' কবিতাটি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বন্দি শিবিরে থাকাকালীন লিখেছিলেন। এটি তাঁর 'বন্দী শিবির থেকে' কাব্যগ্রন্থের অন্তর্গত।
১৪

‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদক কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
রবীন্দ্রনাথ ঠাকুর
সমাধান
‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদ করেন রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই এবং পরবর্তীতে Song Offerings নামে গ্রন্থটি প্রকাশ করেন। এই গ্রন্থের ভূমিকা লিখেছিলেন আইরিশ কবি ডব্লিউ বি. ইয়েটস।
১৫

The idiom 'Crocodile tears' means—

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
false show of emotion
সমাধান
'Crocodile tears' idiomটির অর্থ মায়াকান্না, মিথ্যা আবেগ প্রদর্শন। তাই সঠিক উত্তর (ক) false show of emotion।
১৬

‘চশমা’ শব্দ বাংলায় এসেছে কোন ভাষা থেকে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ফারসি
সমাধান
‘চশমা’ শব্দটি ফারসি ভাষা থেকে আগত। ফারসি ভাষা থেকে আগত আরও কয়েকটি শব্দ— আসমান, বাদশাহ, নমুনা, নালিশ, রসদ। আরবি শব্দ— মহকুমা, নগদ, রায়, কলম। তুর্কি শব্দ— কুলি, কোর্তা, চমচম, বাবা, লাশ। সিংহলি শব্দ— সিতর, বেরিবেরি।
১৭

রাশিয়ার লেলিনগ্রাদ শহরের বর্তমান নাম কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
সেন্ট পিটার্সবার্গ
সমাধান
রাশিয়ার লেলিনগ্রাদ শহরের বর্তমান নাম সেন্ট পিটার্সবার্গ, যা নেভা নদীর তীরে অবস্থিত। ১৯১৮ সাল পর্যন্ত সেন্ট পিটার্সবার্গ রুশ সাম্রাজ্যের রাজধানী ছিল, পরে তা মস্কোতে সরিয়ে নেওয়া হয়। রাশিয়ার সম্রাট জার পিটার ১৭০৩ সালে শহরটি প্রতিষ্ঠা করেন। উল্লেখ্য, ১৯৯১ সালে লেলিনগ্রাদের পরিবর্তে পুনরায় সেন্ট পিটার্সবার্গ নামটি ফিরিয়ে আনা হয়।
১৮

বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার ঘোষণা করা হয়—

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
৩ মার্চ ১৯৭১
সমাধান
৩ মার্চ ১৯৭১ বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার ঘোষণা করে ছাত্র সংগ্রাম পরিষদ। ৩ মার্চ ১৯৭১ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক ঘোষণা করা হয় এবং ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’ পূর্ব পাকিস্তানের জাতীয় সঙ্গীত হিসেবে নির্বাচিত হয়।
১৯

STATUE OF LIBERTY-এর স্থপতির নাম কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
বার্থোলডি
সমাধান
‘স্ট্যাচু অব লিবার্টি’ এর স্থপতি বা নকশাকার ছিলেন ফ্রান্সের ফ্রেডেরিক অগাস্ট বার্থোলডি এবং এর ধাতব কাঠামো নির্মাণ করেন গুস্তাভ আইফেল। এটি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের লিবার্টি দ্বীপে অবস্থিত। উল্লেখ্য, আমেরিকার স্বাধীনতার একশত বছর পূর্তি উপলক্ষে ফ্রান্স, আমেরিকাকে এটি উপহার দেয়।
২০

Choose appropriate preposition to fill in the blank : I can't make — my mind where to take my vacation

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
up
সমাধান
'Make up one's mind' phrase-টির অর্থ কোনো সিদ্ধান্ত নেওয়া। তাই শূন্যস্থানে up বসবে।
সম্পর্কিত পরীক্ষা
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৫ 60 মিনিট · ৯৩ প্রশ্ন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে উচ্চমান সহকারী নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২১ (গ্রেড-১৪) 45 মিনিট · ৬৭ প্রশ্ন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর/উচ্চমান সহকারী/সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২১ (গ্রেড-১৪) 50 মিনিট · ৬৯ প্রশ্ন কারিগরি শিক্ষা অধিদপ্তরে প্রধান সহকারী হিসাবরক্ষক ও বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২১ (গ্রেড-১৪) 50 মিনিট · ৬৮ প্রশ্ন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে ল্যাব সহকারী/গবেষণা সহকারী (কলেজ) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২১ 45 মিনিট · ৫৯ প্রশ্ন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে কম্পিউটার অপারেটর নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২১ 60 মিনিট · ৬৫ প্রশ্ন
সব পরীক্ষা