T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
2019
শিক্ষাবর্ষ
৬০
মিনিট
১০১
মোট প্রশ্ন
১০১
পূর্ণমান
১
সঠিক উত্তর
০.২৫
ভুল উত্তর
১

'অশ্রু' শব্দের প্রতিশব্দ হবে-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
লোর
সমাধান
'অশ্রু' শব্দের প্রতিশব্দ : লোর, চোখের জল। নীর, ত্বরিত ও বিশ্ব শব্দের অর্থ যথাক্রমে- পানি, ক্ষিপ্ৰ ও চাঁদ।
২

x - y = 1, x + y = 3 হলে (x, y) = কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
(2, 1)
সমাধান
x - y = 1 ....... (i) x + y = 3 ....... (ii) (i) নং + (ii) নং সমীকরণ x - y = 1 x + y = 3 2x = 4 x = 4 / 2 x = 2 x এর মান (ii) নং এ বসাই, 2 + y = 3 y = 3 - 2 = 1 (x, y) = (2, 1)
৩

বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
সোনারগাঁ
সমাধান
বাংলাদেশের লোকশিল্প জাদুঘর সোনারগাঁওয়ে অবস্থিত। বাংলাদেশের লোকশিল্পের অতীত কীর্তিসমূহ (নকশী কাঁথা, মাটির পাত্র, বেত, কাসা, মসিলন বস্ত্র, তেজসপত্র ইত্যাদি) সংরক্ষণের জন্য নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে লোকশিল্প জাদুঘর স্থাপন করা হয়েছে এবং ১৯৯৬ সালের ৬ অক্টোবর সোনারগাঁও লোক ও কারুশিল্প ফাউন্ডেশন নাম পরিবর্তন করে তা 'শিল্পাচার্য জয়নুল আবেদীন জাদুঘর' করা হয়।
৪

'ষত্ব' বিধান কোন শ্রেণির শব্দের জন্য প্রযোজ্য?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
তৎসম
সমাধান
বাংলা ভাষায় সাধারণত মূর্ধন্য-ণ ধ্বনির ব্যবহার নেই। সেজন্য বাংলা (দেশি), তদ্ভব ও বিদেশি শব্দের বানানে মূর্ধন্য ণ লেখার প্রয়োজন হয় না। কিন্তু বাংলা ভাষায় বহু তৎসম বা সংস্কৃত শব্দে মূর্ধন্য-ণ এবং দন্ত-ন এর ব্যবহার আছে। তা বাংলায় অবিকৃতভাবে রক্ষিত হয়।
৫

বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তবর্তী নদীর নাম কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
নাফ
সমাধান
বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তবর্তী নদীর নাম নাফ। এটি বাংলাদেশে প্রবেশ করেছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি দিয়ে। নাফ নদীর দৈর্ঘ্য ৬৪ কিমি এবং এর সর্বাধিক প্রস্থ ১,৫৫৩ মিটার।
৬

অপরাজয়ে বাংলা কী?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ভাস্কর্য
সমাধান
অপরাজেয় বাংলা একটি মুক্তিযুদ্ধের স্মৃতীবাহী ভাস্কর্য। ত্রিভুজাকৃতি বেদীর ওপরে বন্দুক কাঁধে নারী ও পুরুষের সমিলিতভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ ও বিজয়ের প্রতীক 'অপরাজয়ে বাংলা' ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন চত্বরে অবস্থিত। দেশের সর্বস্তরের মানুষের স্বাধীনতার সংগ্রামে অংশগ্রহণের প্রতীকী প্রকাশ 'অপরাজেয় বাংলা' উদ্বোধন করা হয় ১৬ ডিসেম্বর ১৯৭৯। এর স্থপতি সৈয়দ আব্দুল্লাহ খালেদ।
৭

'অক্ষির সমীপে'র সংক্ষেপ হলো-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
সমক্ষ
সমাধান
এককথায় প্রকাশ- অক্ষির সমীপে = সমক্ষ, অক্ষির অভিমুখে = প্রত্যক্ষ, অক্ষির অগোচরে = পরোক্ষ, চাক্ষুস সম্মুখে সংঘটিত = চাক্ষুষ।
৮

A word that takes the place of a noun is called-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
a pronoun
সমাধান
Noun-এর পরিবর্তে যে wordটি ব্যবহৃত হয় তা Noun-এর পরিবর্তে স্থান অধিকারী word-কে বলে pronoun। বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে subject বলে। যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে তাকে object বলে আর যে word adjective, verb এমনকি adverb-কে modify করে তাকে pronoun বলে।
৯

দেরাদুন কোন দেশে অবস্থিত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ভারত
সমাধান
দেরাদুন ভারতে উত্তরভাগে অবস্থিত উত্তরাখণ্ড রাজ্যের রাজধানী শহর। শহরটি রাজ্যের পশ্চিমাংশে গাড়োয়াল বিভাগে হিমালয় পর্বতমালার পাদদেশে অবস্থিত।
১০

সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় কর : ১, ৫, ৯, ১৩, ২১, ৩৫, ......

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
57
সমাধান
১, ৫, ৯, ১৩, ২১, ৩৫, ......... এখানে পর পর দুটি সংখ্যার সমষ্টির সাথে ১ যোগ করলে পরবর্তী সংখ্যা পাওয়া যায়। অর্থাৎ ১ + ৫ + ১ = ৭, ৫ + ৭ + ১ = ১৩, ৭ + ১৩ + ১ = ২১, ২১ + ৩৫ + ১ = ৫৭
সম্পর্কিত পরীক্ষা
পররাষ্ট্র মন্ত্রণালয় সহকারী সাইফার কর্মকর্তা এবং সহকারী কনস্যুলার কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৬-০৮-১৭ 60 মিনিট · ১০০ প্রশ্ন পররাষ্ট্র মন্ত্রণালয় সুপারিন্টেন্ডেন্ট পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৪ (১০ম গ্রেড) 60 মিনিট · ৯৪ প্রশ্ন পররাষ্ট্র মন্ত্রণালয় প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৫ 60 মিনিট · ৯৪ প্রশ্ন পররাষ্ট্র মন্ত্রণালয় ব্যক্তিগত কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৫ (উত্তরপত্র) 60 মিনিট · ৯৪ প্রশ্ন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সাইফার কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান (১৩.০১.২০১৭) 60 মিনিট · ৮৭ প্রশ্ন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা (২৭.০৯.২০১৯) 60 মিনিট · ১০১ প্রশ্ন
সব পরীক্ষা