T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
2020
শিক্ষাবর্ষ
৬০
মিনিট
৭০
মোট প্রশ্ন
৭০
পূর্ণমান
১
সঠিক উত্তর
০.২৫
ভুল উত্তর
১

কোন শব্দটি 'নদী' শব্দের প্রতিশব্দ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
তটিনী
সমাধান
'নদী' শব্দের সমার্থক বা প্রতিশব্দ তটিনী, তরঙ্গিনী, শৈবলিনী, সরিৎ, স্রোতস্বিনী, প্রবাহিনী, গাঙ, মন্দাকিনী, স্রোতবহা, সমুদ্রবত্তা, সমুদ্রকান্ডা, কল্লোলিনী, কলম্বিনী। 'নীলিমা' অর্থ- নীল রঙের আভা। 'নলিনী' অর্থ- পদ্ম বা কমল। 'তনিমা' অর্থ ছিপছিপে গড়ন, দেহের কমনীয় কৃশতা।
২

'শেষের কবিতা' কোন ধরনের রচনা?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
উপন্যাস
সমাধান
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত রোমান্টিক কাব্যধর্মী উপন্যাস 'শেষের কবিতা'। উপন্যাসটি ১৯২৮ সালে 'প্রবাসী' পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। এ উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র অমিত, লাবণ্য, কেতকী, শোভনলাল। উপন্যাসের কিছু বাক্য প্রবাদের মর্যাদা পেয়েছে। যেমন-'ফ্যাশনটা হলো মুখোশ, স্টাইলটা হলো মুখশ্রী'। 'কালের যাত্রার ধ্বনি শুনতে কি পাও' কবিতার মাধ্যমে উপন্যাসের পরিসমাপ্তি ঘটে।
৩

'বিজ্ঞান' শব্দের 'জ্ঞ' কোন বর্ণদ্বয়ের সমন্বয়ে গঠিত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
জ+এ
সমাধান
জ + এ = জ্ঞ (বিজ্ঞান, সংজ্ঞা, জ্ঞান)। এ + জ = জ্ঞ (গজ্ঞ, মঞ্জুষা, অঞ্জন)।
৪

Philology শব্দের পরিভাষা কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ভাষাবিদ্যা
৫

কোন জোড়িটি সমার্থক?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
অহিনুকুল-দা-কুমড়া
সমাধান
ক. অহিনুকুল : ভীষণ শত্রুতা; দা-কুমড়া : ভীষণ শত্রুতা; খ. আকাশ কুসুম : অলীক ভাবনা; আকাশপাতাল : প্রচুর ব্যবধান; গ. অগ্নিপরীক্ষা : কঠিন পরীক্ষা; চোখের বালি : শত্রু/অপ্রিয় ব্যক্তি; ঘ. অদৃষ্টের পরিহাস : ভাগ্যের বিড়ম্বনা; তাসের ঘর : ক্ষণস্থায়ী বস্তু। সুতরাং ক অপশনে প্রদত্ত জোড়িটি সমার্থক।
৬

বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
চর্যাপদ
সমাধান
বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন চর্যাপদ বা চর্যাচর্যবিনিশ্চয় বা চর্যাগীতিকোষ বা চর্যাগীতি। এতে প্রাপ্ত পদের সংখ্যা ৫১টি এবং পদকর্তা ২৪ জন। হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থগার থেকে 'চর্যাপদ' আবিষ্কার করেন এবং ১৯১৬ খ্রিষ্টাব্দে (১৩২৩) কলকাতায় 'বঙ্গীয় সাহিত্য পরিষদ' থেকে 'চর্যাচর্যবিনিশ্চয়', 'ডাকর্ণব', 'সরহপাদের দোহা' ও 'কৃষ্ণপাদের দোহা' গ্রন্থের সম্মিলনে 'হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা' নামে প্রকাশ করেন।
৭

কোন বাক্যটি শুদ্ধ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
সে সংকটে পড়েছে
সমাধান
Note: অপশনে প্রদত্ত কোনোটাই সঠিক নয়। সঠিক উত্তর 'সে সংকটজনক অবস্থায় পড়েছে'।
৮

কোনটি শুদ্ধ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
নিরপরাধ
৯

ভাষার ক্ষুদ্রতম উপাদান কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ধ্বনি
সমাধান

ভাষার ক্ষুদ্রতম উপাদান হলো ধ্বনি। বিষয়টি খুব সহজভাবে এভাবে বোঝা যায়:

  • আমরা যখন কথা বলি, তখন মুখ দিয়ে যে অবিভাজ্য আওয়াজ বের হয়, তাকেই ধ্বনি বলে।
  • ভাষার একদম গোড়ার দিকের একক হলো এই ধ্বনি, যা কান দিয়ে শোনা যায়।
  • ধ্বনি যখন লিখিত রূপ পায়, তখন তাকে আমরা বলি বর্ণ। কিন্তু ভাষার মৌলিক বা ক্ষুদ্রতম একক হিসেবে ধ্বনিই সবার আগে আসে।

সহজ কথায়, ধ্বনি ছাড়া কোনো শব্দ বা বাক্য তৈরি হওয়া সম্ভব নয়, তাই ধ্বনিই ভাষার সবচেয়ে ছোট একক।

১০

বক্তৃতা ও সংলাপের জন্য কোন ভাষা বেশি ব্যবহার করা হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
চলিত ভাষা
সমাধান
বাংলা ভাষার লৈখিক বা লেখ্য রূপের দুটি রীতি হলো সাধু রীতি ও চলিত রীতি। চলিত রীতির কয়েকটি বৈশিষ্ট্য হলো- এ রীতি পরিবর্তনশীল ও তদ্ভব শব্দবহুল। এ রীতি সংক্ষিপ্ত ও সহজবোধ্য। এ রীতি বক্তৃতা, আলাপ-আলোচনা ও নাট্যসংলাপের জন্য বেশ উপযোগী।