T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
2016
শিক্ষাবর্ষ
৬০
মিনিট
১০৭
মোট প্রশ্ন
১০৭
পূর্ণমান
১
সঠিক উত্তর
০.২৫
ভুল উত্তর
১

'বনফুল' কার ছদ্মনাম?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
বলাইচাঁদ মুখোপাধ্যায়
সমাধান
কথা সাহিত্যিক বলাইচাঁদ মুখোপাধ্যায়ের সাহিত্যিক ছদ্মনাম 'বনফুল'। তার বিখ্যাত কয়েকটি গল্পগ্রন্থ-বনফুলের গল্প, বনফুলের আরো গল্প, বাহুল্য, বিন্দু বিসর্গ, দূরবীন। অন্যদিকে জসীমউদ্দীন ও প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম যথাক্রমে- জমীরউদ্দীন মোল্লা ও বীরবল। সুকান্ত ভট্টাচার্যের উপাধি- কিশোর কবি।
২

অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
মাইকেল মধুসূদন দত্ত
সমাধান
বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক ও রূপকার মাইকেল মধুসূদন দত্ত। তিনি সর্বপ্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ ঘটান 'পদ্মাবতী' নাটকে। অন্যদিকে বাংলা সাহিত্যে সতেন্দ্রনাথ দত্তকে বলা হয় 'ছন্দের যাদুকর'।
৩

জনৈক শব্দের সন্ধি বিচ্ছেদ-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
জন + এক
সমাধান
স্বরসন্ধির নিয়মানুসারে অ-কার কিংবা আ-কারের পর এ-কার থাকলে উভয় মিলে ঐ-কার হয়; ঐ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়। অর্থাৎ অ + এ = ঐ (জন + এক = জনৈক)।
৪

কোনটি স্ত্রীবাচক শব্দ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
বৈষ্ণবী
সমাধান
স্ত্রীবাচক শব্দ 'বৈষ্ণবী'-এর পুরুষবাচক শব্দ 'বৈষ্ণব'। অন্যদিকে মায়াবী, যোগী ও দুঃখী পুরুষবাচক শব্দের স্ত্রীবাচক শব্দ যথাক্রমে- মায়াবিনী, যোগিনী ও দুঃখিনী।
৫

নাটিকা কোন অর্থে স্ত্রীবাচক শব্দ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ক্ষুদ্রার্থে
সমাধান
ক্ষুদ্রার্থে গঠিত স্ত্রী - বাচক শব্দঃ নাটিকা, মালিকা, গীতিকা, পুস্তিকা
৬

'নক্সী কাঁথার মাঠ' কোন জাতীয় কাব্য?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
কাহিনী কাব্য
সমাধান
পল্লিকবি জসীমউদ্দীন (১৯০৩ – ১৯৭৬)-এর শ্রেষ্ঠ কাহিনী কাব্য 'নক্সী কাঁথার মাঠ' (১৯২৯)। এ কাব্যটি 'The Field of the Embroidered Quilt' নামে ইংরেজিতে অনুবাদ করেন EM Milford। এছাড়াও তার কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ- রাখালী, সোজন বাদিয়ার ঘাট, বালুচর, ধানখেত, মাটির কান্না, মা যে জননী কান্দে, হাসু। তার উল্লেখযোগ্য ভ্রমণকাহিনি- চলে মুসাফির, হলদে পরীর দেশ, যে দেশে মানুষ বড়। তার একমাত্র উপন্যাস- বোবাকাহিনী।
৭

পরশ্রীষী বর্ণ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ং
সমাধান
বাংলা বর্ণমালায় পরশ্রীষী বর্ণ তিনটি। যথা : ং, ঃ, চন্দ্রবিন্দু।
৮

ভারতীয় আর্য ভাষার নিদর্শন যে গ্রন্থে পাওয়া যায়, তার নাম?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ঋগ্বেদ
সমাধান
আর্যদের পবিত্র গ্রন্থের নাম 'ঋগ্বেদ'। এ গ্রন্থেই ভারতীয় আর্যভাষার নিদর্শন পাওয়া যায়।
৯

'জাহাকুল আবেদ' শব্দের অর্থ-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
গোলামের হাসি
১০

'নামহীন গোত্রহীন' গ্রন্থের লেখক-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
হাসান আজিজুল হক
সমাধান
কথা সাহিত্যিক হাসান আজিজুল হকের গল্পগ্রন্থ 'নামহীন গোত্রহীন'। এছাড়া তার কয়েকটি উল্লেখযোগ্য গল্পগ্রন্থ: আত্মজা ও একটি করবী গাছ, সমুদ্রের স্বপ্ন : শীতের অরণ্য, জীবন ঘষে আগুন, পাতালে হাসপাতালে, আমরা অপেক্ষা করছি। তার উল্লেখযোগ্য উপন্যাস : বৃত্তায়ন, শিউলি, আগুন পাখি, সাবিত্রী উপাখ্যান।