মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা (১৩.০২.২০১৬)
2016
শিক্ষাবর্ষ
৬০
মিনিট
১০৭
মোট প্রশ্ন
১০৭
পূর্ণমান
১
সঠিক উত্তর
০.২৫
ভুল উত্তর
১৪
'হাতির ডাক' এককথায় প্রকাশ-
উত্তর
বৃংহিত
সমাধান
হরিণের চর্ম- অজিন; অশ্বের ডাক- হেষা; ময়ুরের ডাক- কেকা।
১৭
'পাপে বিরত হও'- পাপে কোন কারকে কোন বিভক্তি?
উত্তর
অপাদানে সপ্তমী
সমাধান
যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরব্ধ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে। যেমন : বিপদে মোরে রক্ষা কর। এ বাক্যে 'বিপদে' শব্দটি অপাদান কারকে সপ্তমী বিভক্তি।
১৮
'বীরবল' নামে কাকে অভিহিত করা হয়?
উত্তর
প্রমথ চৌধুরী
সমাধান
বাংলা সাহিত্যে চলিত ভাষার প্রবর্তক প্রমথ চৌধুরীকে 'বীরবল' নামে অভিহিত করা হয়। 'বীরবল' তার সাহিত্যিক ছদ্মনাম। অন্যদিকে মীর মশাররফ হোসেনের সাহিত্যিক ছদ্মনাম 'গাজী মিয়া', 'উদাসীন পথিক'। বিশিষ্ট অধ্যাপক প্রমথনাথ বিশী ছিলেন রবীন্দ্র সাহিত্যের একজন নিপুণ বিশ্লেষক।
১৯
'সবুজপত্র' পত্রিকা কত সনে প্রকাশিত হয়?
উত্তর
1914
সমাধান
বাংলা গদ্যে চলিতরীতির প্রবর্তক প্রমথ চৌধুরীর সম্পাদনায় মাসিক 'সবুজপত্র' পত্রিকা প্রকাশিত হয় ১৯১৪ সালে। বাংলা গদ্যরীতির বিকাশে এই পত্রিকার গুরুত্ব অপরিসীম।
২০
বেগম রোকেয়ার রচনাকর্ম কোনটি?
উত্তর
মতিচূর
সমাধান
মুসলিম নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার প্রথম গ্রন্থ 'মতিচূর'। গ্রন্থটি দুই খণ্ডে প্রকাশিত হয়। তার রচিত শ্রেষ্ঠ গ্রন্থ 'অবরোধবাসিনী'। তার উপন্যাস- 'পద్মরাগ' ও Sultana's Dream। অন্যদিকে 'অভাগীর স্বর্গ' শরৎচন্দ্রের ছোটগল্প। 'বলাকা' ও 'সাম্যবাদী' কাব্যগ্রন্থের রচয়িতা যথাক্রমে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম।