T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
2010
শিক্ষাবর্ষ
৬০
মিনিট
৯৯
মোট প্রশ্ন
৯৯
পূর্ণমান
১
সঠিক উত্তর
০.২৫
ভুল উত্তর
১১

'চোখের বালি' অর্থ কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
শত্রু
সমাধান
'চোখের বালি' অর্থ শত্রু বা চক্ষুশূল। চোখের বালি হলো চোখের পীড়াদায়ক জিনিস অর্থাৎ যাকে দেখলে চোখ জ্বলে।
১২

'সবুজপত্র' সম্পাদনা করেন কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
প্রমথ চৌধুরী
সমাধান
১৯১৪ সালে প্রমথ চৌধুরীর সম্পাদনায় প্রকাশিত 'সবুজপত্র' বাংলা সাময়িকপত্রের ইতিহাসে বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রমথ চৌধুরী বীরবলী রীতি নামে যে মৌখিক ভাষাীতি সাহিত্যে প্রচলন করে যুগান্তর এনেছিলেন তার প্রচারের মাধ্যম ছিল এ সবুজপত্রে।
১৩

আনন্দ মঠ উপন্যাস কার লেখা?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
সমাধান
উপন্যাসিক ও বাঙালি নবজাগরণের অন্যতম অগ্রদূত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত হিয়াভরের মন্থর নিয়ে সন্ন্যাসী বিদ্রোহের ছায়া অবলম্বনে রচিত উপন্যাস 'আনন্দ মঠ'। 'আনন্দ মঠ' 'দেবী চৌধুরাণী' ও 'সীতারাম' এই তিনটি উপন্যাসকে ত্রয়ী উপন্যাস হিসেবে অভিহিত করা হয়। তিনি বাংলা সাহিত্যে প্রথম সার্থক উপন্যাস রচনা করেন।
১৪

'জমিদার দর্পণ'-এর রচয়িতার নাম কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
মীর মশাররফ হোসেন
সমাধান
'জমিদার দর্পণ' মীর মশাররফ হোসেন রচিত একটি নাটক। কৃষকের জীবনে একজন জমিদারের যে কতটুকু অভিশাপ হয়ে দেখা দিতে পারে তা এ নাটকে উপস্থাপন করা হয়েছে। তিনি প্রথম মুসলিম ঔপন্যাসিক। 'বিষাদ-সিন্ধু' তার বিখ্যাত একটি উপন্যাস। 'বসন্ত কুমারী' তার অপর একটি বিখ্যাত নাটক।
১৫

'ঘোড়া'-এর সমার্থক শব্দ নয় কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
গর্দভ
সমাধান
'ঘোড়া'-এর সমার্থক শব্দগুলো— হলো অশ্ব, ঘোটক, তুরঙ্গ, বাজী, তুরগ প্রভৃতি। কাজেই গর্দভ ঘোড়ার সমার্থক শব্দ নয়। গর্দভ-এর সমার্থক শব্দগুলো হলো গাধা, রাসভ প্রভৃতি।
১৬

'আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক' কোন বিভক্তি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
অধিকরণে ৬ষ্ঠী
সমাধান
অধিকরণ কারবক বলতে বোঝায় ক্রিয়া সম্পাদনার কাল (সময়) ও আধারকে। বাংলাদেশ একটি স্থান, এর সাথে বিভক্তি চিহ্ন 'এর' যুক্ত হয়েছে। কাজেই নিয়ম অনুযায়ী এটি অধিকরণ কারবক এবং ৬ষ্ঠী বিভক্তি।
১৭

বাংলা কবিতায় ছন্দ প্রধানত কত প্রকার?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
৩ প্রকার
সমাধান
বাংলা কবিতায় ছন্দ প্রধানত তিন প্রকার। যথা— (ক) স্বরবৃত্ত ছন্দ, (খ) মাত্রাবৃত্ত ছন্দ ও (গ) অক্ষরবৃত্ত ছন্দ। ছন্দের এ তিনটি শ্রেণীর মধ্যে বহুলাংশে চরিত্রগত ব্যবধান আছে, পঠনরীতির ভিন্নতাও পরিলক্ষিত হয়।
১৮

কৃতঘ্ন অর্থ কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
যে উপকারীর উপকার স্বীকার করে না
সমাধান
‘কৃতঘ্ন’ শব্দটি বিশেষণ। বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান অনুযায়ী যার অর্থ - যে উপকারীর উপকার স্বীকার করে না, অথবা উপকারীর অপকার করে এমন। একে নিমকহারাম বা অকৃতজ্ঞও বলা যায়। প্রশ্নপত্রে উল্লিখিত অর্থে (ক) ও (গ) উভয়ই সঠিক উত্তর।
১৯

'যাচ্ছেতাই' এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
যা + ইচ্ছে + তাই
২০

কোনটি শামসুর রাহমানের কাব্যগ্রন্থ নয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
বন্দীর বন্দনা
সমাধান
আধুনিক কবি শামসুর রাহমান-এর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হলো— প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, রৌদ্র করোটিতে, বিধ্বস্ত নীলিমা, বন্দী শিবির থেকে, বাংলাদেশ স্বপ্ন দ্যাখে, উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ, না বাস্তব না দুঃস্বপ্ন, নিজ বাসভূমে প্রভৃতি। কাজেই 'বন্দীর বন্দনা' তার কাব্যগ্রন্থ নয়। এ কাব্যগ্রন্থটি বুদ্ধদেব বসু লিখেছেন।