জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI)-এর ফিল্ড অফিসার নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান (০৮.১০.২০২১)
2021
শিক্ষাবর্ষ
৬০
মিনিট
৮২
মোট প্রশ্ন
৮২
পূর্ণমান
১
সঠিক উত্তর
০.২৫
ভুল উত্তর
১১
'আটঘাট বাঁধা' বাগধারার অর্থ—
উত্তর
প্রস্তুতি নেওয়া
সমাধান
'আটঘাট বাঁধা' বাগধারার অর্থ প্রস্তুতি নেওয়া। আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বাগধারা: ঘাটের মড়া— অতি বৃদ্ধ, সপার ওপার— মীমাংসা, গোঁফ খেজুরে— নিতান্ত অলস।
১২
শুদ্ধ বানানগুচ্ছ—
উত্তর
বিকৃত, বিক্রীত
সমাধান
শুদ্ধ বানানগুচ্ছ— বিকৃত, বিক্রীত। অন্য বানানগুলোর শুদ্ধরূপ যথাক্রমে— পরিষ্কার, পুরস্কার, স্বীকার, শিকার, ধরণ, ধারণা।
১৩
ভুল বানান কোনটি?
উত্তর
সায়ত্রশাসন
সমাধান
'সায়ত্রশাসন' বানানটির শুদ্ধরূপ স্বায়ত্তশাসন। আরও কয়েকটি গুরুত্বপূর্ণ শুদ্ধ বানান— ছন্দ, সমীচীন, নিশীথিনী, বিকিরণ, অনুকূল, নির্নিমেষ, দূরবস্থা, মন্ত্রিসভা, ধূলিসাৎ, সান্ত্বনা, নিক্কণ, মূর্ছনা।
১৪
বাক্য সংকোচন করুন : বুকে ভর দিয়ে চলে যে—
উত্তর
উরগ
সমাধান
এক কথায় প্রকাশ : বুকে ভর দিয়ে চলে যে— উরগ। ভুজের সাহায্যে এঁকেবেঁকে চলে যে— ভুজগ। তুরিত গমন করতে পারে যে— তুরগ। আকাশে বিচরণ করে যে— বিহগ।
১৫
কোন শব্দে দ্বিস্বরধ্বনি রয়েছে?
উত্তর
লাউ
সমাধান
পূর্ণ স্বরধ্বনি ও অর্ধস্বরধ্বনি একত্রে উচ্চারিত হলে দ্বিস্বরধ্বনি হয়। যেমন— 'লাউ' শব্দের [আ] পূর্ণ স্বরধ্বনি এবং [উ] অর্ধস্বরধ্বনি মিলে দ্বিস্বরধ্বনি [আউ] তৈরি হয়েছে। আরও কিছু দ্বিস্বরধ্বনি হলো— বউ, মৌ [ও উ]; কেউ খেউ [এউ]; দুই, রুই [উই]; তাই, নাই [আই]; নয়, হয় [অই]।
১৬
সে এখন যাবে না।—এই বাক্যে 'না' কোন পদ?
উত্তর
অবয়ব
সমাধান
যে পদ সর্বদা অপরিবর্তনীয় থেকে কখনো বাক্যের শোভা বর্ধন করে, কখনো একাধিক পদের, বাক্যাংশের বা বাক্যের সংযোগ বা বিয়োগ সম্বন্ধ ঘটায়, তাকে অব্যয় পদ বলে। যেমন— এখন যেও না। ছেলে তো না, যেন একটা হিটলার। এ দুই বাক্যে 'না' অব্যয় পদটি যথাক্রমে 'নিষেধ' ও 'তুলনা' অর্থে ব্যবহৃত হয়েছে।
১৭
ধ্বন্যাত্মক দ্বিরুক্তির উদাহরণ—
উত্তর
পট পট
সমাধান
অভিন্ন বা সামান্য পরিবর্তিত চেহারায় কোনো শব্দ পরপর দুইবার ব্যবহৃত হলে তাকে শব্দদ্বিরুক্তি বলে। শব্দদ্বিরুক্তি তিন ধরনের। যথা : অনুকার দ্বিরুক্তি, ধ্বন্যাত্মক দ্বিরুক্তি ও পুনরাবৃত্ত দ্বিরুক্তি। পরপর প্রয়োগ হওয়া কাছাকাছি চেহারার শব্দকে অনুকার দ্বিরুক্তি বলে। যেমন— চুপচাপ, ঠকাঠকি, দলাদলি, পাকাপাকি। কোনো প্রাকৃতিক ধ্বনির অনুকরণে যেসব শব্দ তৈরি হয়, সেগুলোকে ধ্বন্যাত্মক দ্বিরুক্তি বলে। যেমন— পট পট, কুট কুট, ঢং ঢং, ঠুক ঠুক। পুনরায় আবৃত হলে তাকে পুনরাবৃত্ত দ্বিরুক্তি বলে। যেমন— উড়ু উড়ু, গরম গরম, ঘুম ঘুম।
১৮
মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম উপন্যাস 'রাইফেল রোটি আওরাত' কার লেখা?
উত্তর
আনোয়ার পাশা
সমাধান
'মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম উপন্যাস 'রাইফেল রোটি আওরাত'-এর রচয়িতা আনোয়ার পাশা। আরও কয়েকটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস— জাহান্নাম হইতে বিদায়, দুই সৈনিক, জলাঙ্গী (শওকত ওসমান); নিষিদ্ধ লোবান, নীল দংশন (সৈয়দ শামসুল হক); উপমহাদেস, কাবিলের বোন (আল মাহমুদ); ১৯৭১, একটি কালো মেয়ের কথা (তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়)।
১৯
অসহায়ের পাশে দাঁড়াও। একে যৌগিক বাক্যে রূপান্তর করলে কী হবে?
উত্তর
অসহায়ের পাশে দাঁড়াবে এবং সাহায্য করবে।
সমাধান
পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে। যেমন— কিছু কিছু লোক আছে অসহায়, তাদের পাশে দাঁড়াও। যারা ভালো ছেলে, তারা শিক্ষকের আদেশ পালন করে।
২০
বাক্যের প্রধান তিনটি অংশ—
উত্তর
কর্তা, কর্ম, ক্রিয়া
সমাধান
এক বা একাধিক শব্দ দিয়ে গঠিত পূর্ণ অর্থবোধক ভাষিক একককে বাক্য বলে। যেমন— রহিম ও করিম বই পড়ে। সাধারণ বাক্যের প্রধান অংশ তিনটি। যথা : কর্তা, কর্ম ও ক্রিয়া। এ বাক্যে 'রহিম ও করিম' কর্তা, 'বই' কর্ম এবং 'পড়ে' ক্রিয়া।
সম্পর্কিত পরীক্ষা
জাতীয় গোয়েন্দা সংস্থা অফিস সহায়ক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৫
25 মিনিট
· ২৪ প্রশ্ন
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা ফিল্ড স্টাফ নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৫
50 মিনিট
· ৭৬ প্রশ্ন
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) সহকারী পরিচালক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৫
45 মিনিট
· ৭৯ প্রশ্ন
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) কম্পিউটার অপারেটর নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২১
45 মিনিট
· ৭৭ প্রশ্ন
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) অফিস সহায়ক পরীক্ষার প্রশ্ন সমাধান ২০১৯
60 মিনিট
· ৭৩ প্রশ্ন
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) ডেসপাচ রাইডার ও অফিস সহায়ক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২১ (গ্রেড-২০)
45 মিনিট
· ৭১ প্রশ্ন
সব পরীক্ষা