জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI)-এর সহকারী পরিচালক (২৮.০৯.২০১৯)
2019
শিক্ষাবর্ষ
৬০
মিনিট
৭৫
মোট প্রশ্ন
৭৫
পূর্ণমান
১
সঠিক উত্তর
০.২৫
ভুল উত্তর
১
নিচের কোন শব্দযুগল বিপরীতার্থক?
উত্তর
উন্মীলন—নির্মীলন
সমাধান
'উন্মীলন' শব্দের অর্থ বিকাশ, উন্মোয, উদঘাটন, উন্মোচিত। 'নির্মীলন' শব্দের অর্থ চোখের পাতা মুদিতকরণ, সংকোচন, মৃত্যু। সুতরাং উন্মীলন ও নির্মীলন বিপরীতার্থক শব্দ। অন্যদিকে, মৃদু—সৌমা, অনেক—বিভেদ, অনাবৃত—উন্মুক্ত পরস্পর সমার্থক শব্দ।
২
নিচের কোনটি ফারসি উপসর্গ?
উত্তর
কম
সমাধান
সঠিক উত্তর হলো কম। ফারসি উপসর্গগুলো চেনার সবচেয়ে সহজ উপায় হলো এগুলো সাধারণত বিদেশি শব্দে ব্যবহৃত হয়।
- বাংলা ব্যাকরণে কম একটি খাঁটি ফারসি উপসর্গ।
- এটি মূলত কোনো কিছুর স্বল্পতা বা অভাব বোঝাতে শব্দের শুরুতে বসে।
- যেমন: কমবখত, কমজোর বা কমখরচ—এই শব্দগুলোতে 'কম' ফারসি উপসর্গ হিসেবে ব্যবহৃত হয়েছে।
সহজ কথায়, যেসব শব্দ ফারসি ভাষা থেকে সরাসরি বাংলায় এসেছে, সেগুলোর মধ্যে কম একটি বহুল ব্যবহৃত উপসর্গ।
৩
'রাতে তারা দেখা যায়'— এ বাক্যে 'রাতে' কোন কারকে কোন বিভক্তি?
উত্তর
অধিকরণে ৭মী
সমাধান
ক্রিয়া সম্পাদনের কাল (সময়) এবং আধারকে অধিকরণ কারক বলে। অধিকরণ কারকে সপ্তমী অর্থাৎ 'এ' 'য়' 'তে' ইত্যাদি বিভক্তি যুক্ত হয়। যেমন—প্রভাতে সূর্য ওঠে, রাতে তারা দেখা যায়, বনে বাঘ আছে ইত্যাদি।
৪
'নাতিশীতোষ্ণ'-কোন সমাসের উদাহরণ?
উত্তর
নঞ্ তৎপুরুষ
সমাধান
না বাচক নঞ অব্যয় (না, নাই, নয়) পূর্বে বসে যে তৎপুরুষ সমাস হয়, তাকে নঞ তৎপুরুষ সমাস বলে। যেমন—নাতিদীর্ঘ, নাতিশীতোষ্ণ, অনমনীয় ইত্যাদি।
৫
নিচের কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ?
উত্তর
সোনার তরী
সমাধান
যে তৎপুরুষ সমাসে পূর্বপদের দ্বিতীয়া বিভক্তি লোপ হয় না, তাকে অলুক তৎপুরুষ সমাস বলে। যেমন: সোনার তরী, সোনার-বাংলা, সোনার প্রতিমা ইত্যাদি। দ্রুত গমন করে যে = দ্রুতগামী উপপদ তৎপুরুষ সমাস। প্রাণের মতো প্রিয় = প্রাণপ্রিয় উপমিত কর্মধারয় সমাস।
৬
'কৃপাণ' শব্দের সমার্থক শব্দ কোনটি?
উত্তর
তরবারি
সমাধান
'কৃপাণ' শব্দের অর্থ, খড়্গ, তরবারি, তলোয়ার।
৭
'বাবা' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
উত্তর
তুর্কি
সমাধান
'বাবা' শব্দটি তুর্কি ভাষা থেকে আগত। তুর্কি থেকে আগত আরও কয়েকটি শব্দ: চাকর, চাকু, তোপ, উজবেক, কোর্মা, তোশক, বন্দুক, বেগম, বিবি, মুচলেখা প্রভৃতি।
৮
'মৌন' শব্দের বিপরীত শব্দ কোনটি?
উত্তর
কোনটিই নয়
সমাধান
বিপরীতার্থক শব্দ: মৌন—মুখরতা, মৌনী—মুখর, বিনয়—অবিনয়।
১০
'হাড়েম বাতাস লাগা' বাগধারাটির অর্থ কি?
উত্তর
কোনটিই নয়
সমাধান
'হাড়েম বাতাস লাগা' বাগধারার অর্থ স্বস্তি পাওয়া। বাক্যে ব্যবহার: আমি এখান থেকে বিদায় হলেই বুঝি তোমার হাড়েম বাতাস লাগবে?
সম্পর্কিত পরীক্ষা
জাতীয় গোয়েন্দা সংস্থা অফিস সহায়ক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৫
25 মিনিট
· ২৪ প্রশ্ন
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা ফিল্ড স্টাফ নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৫
50 মিনিট
· ৭৬ প্রশ্ন
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) সহকারী পরিচালক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৫
45 মিনিট
· ৭৯ প্রশ্ন
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) কম্পিউটার অপারেটর নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২১
45 মিনিট
· ৭৭ প্রশ্ন
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) অফিস সহায়ক পরীক্ষার প্রশ্ন সমাধান ২০১৯
60 মিনিট
· ৭৩ প্রশ্ন
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) ডেসপাচ রাইডার ও অফিস সহায়ক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২১ (গ্রেড-২০)
45 মিনিট
· ৭১ প্রশ্ন
সব পরীক্ষা