জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI)-এর সহকারী পরিচালক (২৮.০৯.২০১৯)
2019
শিক্ষাবর্ষ
৬০
মিনিট
৭৫
মোট প্রশ্ন
৭৫
পূর্ণমান
১
সঠিক উত্তর
০.২৫
ভুল উত্তর
১১
'উত্থাপন' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
উত্তর
উৎ + স্থাপন
সমাধান
বিশেষ নিয়মে সাধিত কতগুলো সন্ধি। যেমন: উৎ + স্থাপন = উত্থাপন, উৎ + স্থান = উত্থান, সম্ + কার = সংস্কার, পরি + কার = পরিষ্কার, সম্ + কৃত = সংস্কৃত ইত্যাদি।
১২
'কুহক' শব্দের স্ত্রী-বাচক শব্দ কোনটি?
উত্তর
কুহকিনী
সমাধান
ইনী, নী যোগে গঠিত বিপরীত লিঙ্গার্থক শব্দ: কুহক — কুহকিনী, মায়াবি—মায়াবিনী, যোগী— যোগিনী, মেধাবী—মেধাবিনী, দুঃখী—দুঃখিনী ইত্যাদি।
১৩
নিচের কোন বানানটির স্বভাবতই 'মূর্ধন্য' (ণ) হয়?
উত্তর
বাণ
সমাধান
কতগুলো শব্দে স্বভাবতই 'ণ' হয়। যেমন—চাণক্য, বেণু, ফণী, অণু, গণিকা, বাণ, পণ্য, গুণ, আপণ, লবণ, পাণি, শাণ, পণ, ভাণ ইত্যাদি।
১৫
নিচের কোন শব্দটি সমাসের মাধ্যমে গঠিত?
উত্তর
বেখবর
সমাধান
তুমি আমি ও সে = আমরা এ সর্বনাম পদটি নিত্যসমাসবদ্ধ শব্দ। অন্যদিকে হিমাচল সন্ধি যোগে, বেখবর উপসর্গ যোগে, ঘরামি প্রত্যয় যোগে গঠিত শব্দ।
১৬
'যুগসন্ধিক্ষণের কবি' হিসেবে পরিচিত কে?
উত্তর
ঈশ্বরচন্দ্র গুপ্ত
সমাধান
বাংলা সাহিত্যে যুগসন্ধিকাল ধরা হয় ১৭৬০-১৮৮০ সালকে। ১৮০১ সাল থেকে আধুনিক যুগের শুরু হয়। ঈশ্বরচন্দ্র গুপ্ত ১৮১২ সালে জন্মগ্রহণ করেন সেজন্য তাকে যুগ সন্ধিক্ষণের কবি বলা হয়।
১৭
'বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে, মিথ্যাকে, মৃত্যুকে আঁকড়াইয়া পড়িয়া থাকে'- উক্তিটি কাজী নজরুল ইসলামের কোন রচনার অংশবিশেষ?
উত্তর
যৌবনের গান
সমাধান
'বার্ধক্য তাহাই-যাহা পুরাতনকে, মিথ্যাকে, মৃত্যুকে .... যাহারা অটল সংস্কারের পাষাণস্তূপ আঁকড়িয়া পড়িয়া আছে।' এ লাইনটুকু কবি কাজী নজরুল ইসলামের 'যৌবনের গান' প্রবন্ধের অংশবিশেষ।
১৮
নিচের কোন গল্পটি মানিক বন্দ্যোপাধ্যায় রচিত?
উত্তর
অতল নদী
সমাধান
মানিক বন্দ্যোপাধ্যায় রচিত প্রথম গল্প 'অতলসীমামী'। এছাড়াও তার রচিত ছোট গল্প : প্রাগৈতিহাসিক, সরীসৃপ, সমুদ্রের স্বাদ, কুষ্ঠরোগীর বৌ, টিকটিকি, হলুদ পোড়া, আজ কাল পরশুর গল্প, হারানের নাতজামাই, ছোট বকুলপুরের যাত্রী প্রভৃতি। 'সুভা' রবীন্দ্রনাথ রচিত ছোট গল্প। বিন্দু বিসর্গ ও মেজদিদি যথাক্রমে নীলিমা ইব্রাহিম ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত গল্প।
১৯
কবি জসীমউদ্দীন রচিত বিখ্যাত 'রূপাই' কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া?
উত্তর
নকশী কাথার মাঠ
সমাধান
'নকশীকাঁথার মাঠ' কাব্য গ্রন্থের নায়ক রূপাই আর নায়িকা সাজু।
২০
ঐতিহাসিক 'ময়মনসিংহ-গীতিকা'র সংগ্রাহক মূলত কে ছিলেন?
উত্তর
চন্দ্রকুমার দে
সমাধান
'ময়মনসিংহ গীতিকা' সংগ্রহে নিয়োজিত ছিলেন চন্দ্রকুমার দে, আশুতোষ চৌধুরী, বিহারীলাল সরকার, নগেন্দ্রচন্দ্র দে, মনোরঞ্জন চৌধুরী ও জসীমউদ্দীন প্রমূখ।
সম্পর্কিত পরীক্ষা
জাতীয় গোয়েন্দা সংস্থা অফিস সহায়ক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৫
25 মিনিট
· ২৪ প্রশ্ন
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা ফিল্ড স্টাফ নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৫
50 মিনিট
· ৭৬ প্রশ্ন
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) সহকারী পরিচালক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৫
45 মিনিট
· ৭৯ প্রশ্ন
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) কম্পিউটার অপারেটর নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২১
45 মিনিট
· ৭৭ প্রশ্ন
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) অফিস সহায়ক পরীক্ষার প্রশ্ন সমাধান ২০১৯
60 মিনিট
· ৭৩ প্রশ্ন
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) ডেসপাচ রাইডার ও অফিস সহায়ক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২১ (গ্রেড-২০)
45 মিনিট
· ৭১ প্রশ্ন
সব পরীক্ষা