প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (২য় পর্যায়) (২০.০৫.২০২২)
2022
শিক্ষাবর্ষ
৬০
মিনিট
৭৬
মোট প্রশ্ন
৭৬
পূর্ণমান
১
সঠিক উত্তর
০.২৫
ভুল উত্তর
১
'বৈসাবি' কোন অঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী উৎসব?
উত্তর
পার্বত্য চট্টগ্রাম
সমাধান
'বৈসাবি' পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বর্ষবরণ উৎসব। বৈসুক, সাংগ্রাই, বিজু এই তিন নামের আদ্যক্ষর নিয়ে 'বৈসাবি' নামের উৎপত্তি। বর্ষবরণ উৎসবকে ত্রিপুরারা বৈসুক, মারমারা সাংগ্রাই ও চাকমারা বিজু বলে অভিহিত করে।
২
The word 'Decade' means -
উত্তর
a period of ten years
সমাধান
'Decade' শব্দের অর্থ দশক, অর্থাৎ দশ বছর যাবত সময়কালকে 'Decade' বলে। সুতরাং সঠিক উত্তর হবে অপশন (ঘ) a period of ten years।
৩
পিতা ও পুত্রের বয়সের গড় ৩০ বছর। ৬ বছর পরে তাদের বয়সের অনুপাত ৫ : ১ হলে, পুত্রের বর্তমান বয়স কত বছর?
উত্তর
6
সমাধান
৬ বছর পরে, পিতা ও পুত্রের বয়স ৫x ও ১x হলে, বর্তমানে, পিতা ও পুত্রের বয়স (৫x - ৬) ও (১x - ৬) বছর। প্রশ্নমতে, ((৫x - ৬) + (১x - ৬)) / ২ = ৩০ => ৬x = ৬০ + ১২ => x = ১২ । সুতরাং পুত্রের বর্তমান বয়স (১২ - ৬) = ৬ বছর।
৪
যদি a + b + c = 0 হয়, তবে a³ + b³ + c³-এর মান কত?
উত্তর
3abc
সমাধান
দেওয়া আছে, a + b + c = 0 আমরা জানি, a³ + b³ + c³ - 3abc = (a + b + c) (a² + b² + c² - ab - bc - ca) => a³ + b³ + c³ - 3abc = 0. (a² + b² + c² - ab - bc - ca) => a³ + b³ + c³ - 3abc = 0 => a³ + b³ + c³ = 3abc.
৬
কোনো স্কুলের ছাত্র সংখ্যাকে ৫, ৮, ২০ দ্বারা ভাগ করলে প্রতিবারই ৪ জন ছাত্র অবশিষ্ট থাকে। ঐ স্কুলের ছাত্র সংখ্যা কত?
উত্তর
44
সমাধান
এখানে, ৫, ৮, ১০ এর ল.সা.গু. = ৮০ । নির্ণেয় সংখ্যাটি = ৮০ + ৪ = ৮৪
৭
ধ্বনি হলো -
উত্তর
ভাষার ক্ষুদ্রতম অংশ
সমাধান
মানুষ বাগযন্ত্রের সাহায্যে যেসব আওয়াজ উচ্চারণ করে সেসব আওয়াজকে ধ্বনি বলে। ধ্বনির মাধ্যমেই ভাষা তৈরি হয়। ধ্বনি হলো ভাষার ক্ষুদ্রতম অংশ।
৮
একটি ৫০ মিটার লম্বা মই একটি খাড়া দেওয়ালের সাথে হেলান দিয়ে রাখা হয়েছে। মইয়ের এক প্রান্ত মাটি হতে ৪০ মিটার উচ্চতায় দেয়ালকে স্পর্শ করে। মইয়ের অপর প্রান্ত হতে দেয়ালের দূরত্ব কত মিটার?
উত্তর
30
সমাধান
পিথাগোরাসের সূত্র অনুযায়ী, AC² = AB² + BC² => BC² = AC² - AB² => x² = ৫০² - ৪০² => x = √(২৫০০ - ১৬০০) => x = √৯০০ => x = ৩০
৯
ফলের দোকান থেকে ১৮০ টি ফজলি আম কিনে আনা হলো। দুই দিন পর ৯টি আম পচে গেল। শতকরা কতটি আম ভালো আছে?
উত্তর
95
সমাধান
১৮০টি আমের মধ্যে পচে গেল ৯টি । সুতরাং, আম ভালো আছে (১০০ - ৫)% = ৯৫%
১০
SMS-এর পূর্ণরূপ কী?
উত্তর
Short Message Service
সমাধান
SMS-এর পূর্ণরূপ - Short Message Service. SIM-এর পূর্ণরূপ - Subscriber Identification Module.
সম্পর্কিত পরীক্ষা
প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ ২০১০ (কোড: তিস্তা)
50 মিনিট
· ৫২ প্রশ্ন
প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ ২০১০ (কোড: তিতাস)
50 মিনিট
· ৫০ প্রশ্ন
প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ ২০১০ (কোড: সুরমা)
50 মিনিট
· ৫৩ প্রশ্ন
প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ ২০১০ (কোড: ইছামতি)
50 মিনিট
· ৫১ প্রশ্ন
প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ ২০১০ (কোড: করোতোয়া)
50 মিনিট
· ৪৮ প্রশ্ন
প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ ২০১০ (কোড: কপোতাক্ষ)
50 মিনিট
· ৫০ প্রশ্ন
সব পরীক্ষা