প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (৩য় পর্যায়) (০৩.০৬.২০২২)
2022
শিক্ষাবর্ষ
৬০
মিনিট
৮০
মোট প্রশ্ন
৮০
পূর্ণমান
১
সঠিক উত্তর
০.২৫
ভুল উত্তর
১১
ভাজক ৭৮, ভাগফল ২৫ এবং ভাগশেষ ভাজকের এক-তৃতীয়াংশ। ভাজ্য কত?
উত্তর
1976
সমাধান
আমরা জানি, ভাজ্য = ভাজক × ভাগফল + ভাগশেষ = ৭৮ × ২৫ + ৭৮ × ১/৩ = ১৯৫০ + ২৬ = ১৯৭৬
১২
'শীতার্থ' শব্দটির সন্ধি বিচ্ছেদ নিচের কোনটি?
উত্তর
শীত + ঋত
সমাধান
'শীতার্থ' স্বরসন্ধির উদাহরণ। অ-কার কিংবা আ-কারের পর 'ঋত' শব্দ থাকলে (অ, আ + ঋ) উভয়ে মিলে 'আর' হয় এবং বানানে পূর্ববর্তী বর্ণে 'আ' ও পরবর্তী বর্ণে 'রেফ' হয়। যেমন— তৃষ্ণা + ঋত = তৃষ্ণার্ত, পিপাসা + ঋত = পিপাসার্ত।
১৩
ক-এর ১৫% যদি খ-এর ২০%-এর সমান হয় তবে ক : খ = কত?
উত্তর
৪ : ৩
সমাধান
প্রশ্নমতে, ক এর ১৫/১০০ = খ এর ২০/১০০ বা, (ক × ১৫)/১০০ = (খ × ২০)/১০০ বা, ক/খ = ২০/১৫ ∴ ক : খ = ৪ : ৩
১৪
'এ বিশ্বকে এ-শিশুর বাসযোগ্য করে যাব আমি- নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার'। পঙক্তিটির রচয়িতা কে?
উত্তর
সুকান্ত ভট্টাচার্য
সমাধান
'কিশোর কবি' নামে খ্যাত ওচাচার্য রচিত বিখ্যাত 'ছাড়পত্র' কাব্যের 'ছাড়পত্র' কবিতা থেকে প্রোক্ত পক্তি দুটি নেওয়া হয়েছে। এ কবিতায় কবি ভবিষ্যৎ প্রজন্মের কাছে সমৃদ্ধ পৃথিবী রেখে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
১৫
আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী ২০২২ সালের মে মাসের চতুর্থ সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট ৫ দিন। ঐ সপ্তাহে রবিবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত?
উত্তর
৪/৯
সমাধান
মে মাসের চতুর্থ সপ্তাহে দিনসংখ্যা = ৭, বৃষ্টি হয়েছে এমন = ৫, ∴ রবিবারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা = ৫/৯ ∴ " " না " " = ১ - ৫/৯ = ২/৯
১৭
'সিএনজি' পাম্প থেকে গাড়িতে যে গ্যাস পূর্ণ করা হয় তা মূলত -
উত্তর
মিথেন
সমাধান
প্রাকৃতিক গ্যাসকে (৮৫ - ৯৫% মিথেন) উচ্চচাপে সংকুচিত করে সিলিন্ডার ভর্তি করে যানবাহনের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। একে Compressed Natural Gas বা CNG বলে। LPG -> Liquefied Petroleum Gas (তরলীকৃত প্রোপেন ও বিউটেনের মিশ্রণ)। LNG -> Liquefied Natural Gas (মিথেন)।
১৮
'শুক্রবার বিদ্যালয় বন্ধ থাকে' বাক্যে 'বিদ্যালয়' শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
উত্তর
অধিকরণে শূন্য
সমাধান
যে স্থানে বা যে সময়ে ক্রিয়া সম্পন্ন হয়, তাকে অধিকরণ কারক বলে। বিদ্যালয় একটি স্থান, তাই এটি অধিকরণে শূন্য বিভক্তি।
১৯
দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার অংকদ্বয়ের সমষ্টি ৯। অংকদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে ২৭ বেশি। সংখ্যাটি কত?
উত্তর
36
সমাধান
মনে করি, একক স্থানীয় অংক x এবং দশক স্থানীয় অংক y। সংখ্যাটি = ১০y + x ... (i), প্রথমমতে, x + y = ৯ ... (ii), এবং ১০y + x + ২৭ = ১০x + y বা, ৯x - ৯y = ২৭ .∴ x - y = ৩ ... (iii), (ii) + (iii) ⇒ ২x = ১২ ⇒ x = ৬, এবং (ii) থেকে ৬ + y = ৯ ⇒ y = ৩ ∴ সংখ্যাটি = ১০ × ৩ + ৬ = ৩৬।
২০
ল্যাটিন ভাষায় 'সেন্টি' অর্থ কী?
উত্তর
শতাংশ
সমাধান
ল্যাটিন ভাষায় 'ডেসি' শব্দের অর্থ দশমাংশ, 'সেন্টি' শব্দের অর্থ শতংশ এবং 'মিলি' শব্দের অর্থ সহস্রাংশ।
সম্পর্কিত পরীক্ষা
প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ ২০১০ (কোড: তিস্তা)
50 মিনিট
· ৫২ প্রশ্ন
প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ ২০১০ (কোড: তিতাস)
50 মিনিট
· ৫০ প্রশ্ন
প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ ২০১০ (কোড: সুরমা)
50 মিনিট
· ৫৩ প্রশ্ন
প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ ২০১০ (কোড: ইছামতি)
50 মিনিট
· ৫১ প্রশ্ন
প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ ২০১০ (কোড: করোতোয়া)
50 মিনিট
· ৪৮ প্রশ্ন
প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ ২০১০ (কোড: কপোতাক্ষ)
50 মিনিট
· ৫০ প্রশ্ন
সব পরীক্ষা