উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
ব্যাখ্যা ও সঠিক সমাধান
উত্তর:
কলকাতা
এখানে সঠিক উত্তর হলো কলকাতা।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়, ঐতিহাসিক মুহূর্তে স্বাধীন বাংলাদেশের প্রথম কূটনৈতিক মিশন হিসেবে ভারতের কলকাতায় বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়েছিল। তৎকালীন পাকিস্তান সরকারের ডেপুটি হাইকমিশন অব পাকিস্তান-এর বাঙালি কর্মকর্তা ও কর্মচারীরা পাকিস্তান সরকারের সাথে সম্পর্ক ছিন্ন করে বাংলাদেশের প্রতি আনুগত্য প্রকাশ করেন এবং ১৯৭১ সালের ১৮ এপ্রিল কলকাতার ১০ সার্কুলার রোডে আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলাদেশের পতাকা ওড়ান।