উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
ব্যাখ্যা ও সঠিক সমাধান
উত্তর:
অপাদান কারকে সপ্তমী
এখানে সঠিক উত্তর হলো অপাদান কারকে সপ্তমী। খুব সহজে বিষয়টি বুঝে নেওয়া যাক:
- অপাদান কারক: যা থেকে কিছু বিচ্যুত, গৃহিত, জাত, বিরত, উৎপন্ন বা তঙ্কিত হয়, তাকেই অপাদান কারক বলে। তিল থেকেই যেহেতু তৈল উৎপন্ন হয়, তাই ‘তিলে’ হলো অপাদান কারক।
- সপ্তমী বিভক্তি: শব্দের শেষে 'এ', 'য়', 'তে' ইত্যাদি যুক্ত থাকলে তা সপ্তমী বিভক্তি নির্দেশ করে। 'তিল' শব্দের সাথে 'এ' বিভক্তি যুক্ত হয়ে ‘তিলে’ গঠিত হয়েছে, তাই এটি সপ্তমী বিভক্তি।