উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
ব্যাখ্যা ও সঠিক সমাধান
উত্তর:
৪৮ দিনে
এখানে সঠিক উত্তর হলো ৪৮ দিনে। অংকটা খুব সহজে করার জন্য পুরুষ, মহিলা ও বালকগুলোর কর্মক্ষমতার তুলনা বের করে নেব:
- প্রশ্নমতে, ২ জন পুরুষ = ৩ জন মহিলা = ৪ জন বালক।
- তাহলে, ১ জন পুরুষ = $\frac{3}{2}$ জন মহিলা এবং ১ জন বালক = $\frac{3}{4}$ জন মহিলা।
- এখন ১ জন পুরুষ, ১ জন মহিলা ও ১ জন বালক একত্রে সমান কতজন মহিলা হয় দেখি: $$1 + \frac{3}{2} + \frac{3}{4} = \frac{4 + 6 + 3}{4} = \frac{13}{4} \text{ জন মহিলা}$$
- ৩ জন মহিলা কাজটি করে $52$ দিনে। তাহলে ১ জন মহিলা কাজটি করতে সময় লাগবে: $$52 \times 3 \text{ দিন}$$
- সুতরাং, $\frac{13}{4}$ জন মহিলার কাজটি শেষ করতে সময় লাগবে: $$\frac{52 \times 3 \times 4}{13} = 4 \times 3 \times 4 = 48 \text{ দিন}$$