উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
ব্যাখ্যা ও সঠিক সমাধান
উত্তর:
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্যচর্চা শুরু হয় ১৮৫২ খ্রিষ্টাব্দে, "সংবাদ প্রভাকর" পত্রিকায় কবিতা প্রকাশের মাধ্যমে। বাংলা ভাষায় প্রথম সার্থক উপন্যাস দুর্গেশনন্দিনী (১৮৬৫) তাঁর লেখা।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রবন্ধগ্রন্থ:
লোকরহস্য (১৮৭৪)
বিজ্ঞান রহস্য (১৮৭৫)
কমলাকান্তের দপ্তর (১৮৭৫)
বিবিধ সমালোচনা (১৮৭৬)
সাম্য (১৮৭৯)
কৃষ্ণচরিত্র (১৮৮৬)
বিবিধ প্রবন্ধ (১ম খন্ড - ১৮৮৭, ২য় খন্ড - ১৮৯২)
ধর্মতত্ত্ব অনুশীলন (১৮৮৮)
শ্রীমদ্ভগবদ্গীতা (১৯০২)