উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
ব্যাখ্যা ও সঠিক সমাধান
উত্তর:
ভাইরাস
জিকা ভাইরাস ( ইংরেজি Zika virus) হচ্ছে ভাইরাসের ফ্ল্যাভিভাইরিডি পরিবারের ফ্ল্যাভিভাইরাসের অন্তর্ভুক্ত। গবেষকেরা এই ভাইরাসটি ১৯৪৭ সালে সনাক্ত করেন। আফ্রিকার দেশ উগাণ্ডার একটি বনের নাম জিকা। সে বনের বানর থেকে এই ভাইরাস শনাক্ত করা হয় বলে গবেষকেরা ভাইরাসটির নাম দিয়েছেন জিকা ভাইরাস। জিকা ভাইরাস পলিমারেজ চেইন রিয়াকশন(PCR)এর মাধ্যমে সনাক্ত করা হয় এবং রক্তের নমুনা থেকে ভাইরাস পৃথক করা যায়। জিকা ভাইরাস ছড়ায় এডিস (Aedes aegypti) প্রজাতির মশার মাধ্যমে।