উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
ব্যাখ্যা ও সঠিক সমাধান
উত্তর:
২ প্রকার
প্রত্যয় সাধারনত দুই প্রকার। যথা:
১. কৃৎ প্রত্যয় - ক্রিয়া প্রকৃতির সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয়, তাকে কৃৎ প্রত্যয় বলে। যেমন: পড়্ + আ = পড়া, এর আ হলো কৃৎ প্রত্যয়। কৃৎ প্রত্যয় আবার দুই প্রকার।
- বাংলা কৃৎ প্রত্যয়।
- সংস্কৃত কৃৎ প্রত্যয়।
২. তদ্ধিৎ প্রত্যয় - নাম প্রকৃতির সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয়, তাকে তদ্ধিৎ প্রত্যয় বলে। যেমন:শিশু + অ = শৈশব। এখানে অ হলো তদ্ধিৎ প্রত্যয়। তদ্ধিৎ প্রত্যয় আবার তিন প্রকার। যথা: -
- বাংলা তদ্ধিৎ প্রত্যয়
- সংস্কৃত তদ্ধিৎ প্রত্যয়
- বিদেশি তদ্ধিৎ প্রত্যয়