উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
ব্যাখ্যা ও সঠিক সমাধান
উত্তর:
জীবনানন্দ দাশ
আবার আসিব ফিরে
- জীবনানন্দ দাশ
by nabiul
আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে - এই বাংলায়হয়তো মানুষ নয় - হয়তো বা শংখচিল শালিখের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশেকুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়। হয়তো বা হাঁস হব - কিশোরীর - ঘুঙুর রহিবে লাল পায়সারাদিন কেটে যাবে কলমীর গন্ধভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসেজলাঙ্গীর ঢেউয়ে ভেজা বাংলার এই সবুজ করুণ ডাঙ্গায়।
হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে। হয়তো শুনিবে এক লক্ষ্মীপেঁচা ডাকিতেছে শিমূলের ডালে। হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে। রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালেডিঙ্গা বায়; রাঙ্গা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নীড়েদেখিবে ধবল বক; আমারেই পাবে তুমি ইহাদের ভীড়ে।