T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন

নেদারল্যান্ডের মুদ্রার নাম-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
ব্যাখ্যা ও সঠিক সমাধান
উত্তর: ইউরো
Euro (ইউরো) হল ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহের একক মুদ্রা। ১ জানুয়ারি, ১৯৯৯ সালে ইউরো মুদ্রা চালু হয়। ১ জানুয়ারি, ২০০২ ইউরো নোট চালু হয় এবং একই সাথে ইউরোর দেশগুলো পুরাতন মুদ্রা বাতিল করে দেয়। ফলে একক মুদ্রা হিসাবে। “ইউরো’ চালু হয়। বর্তমানে ইউরোপীয় ইউনিয়নভুক্ত ১৯টি দেশে ইউরো মুদ্রা চালু আছে। যথা - বেলজিয়াম, নেদারল্যান্ড, লুক্সেমবার্গ, ইতালি, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, স্পেন, পতুর্গাল, অস্ট্রিয়া, ফিনল্যান্ড, গ্রিস, স্লোভেনিয়া, সাইপ্রাস, মাল্টা, স্লোভাকিয়া, এস্তোনিয়া, লাটভিয়া এবং লিথুয়ানিয়া। ১ জানুয়ারি, ২০১৫ লিথুয়ানিয়া ১৯তম দেশ হিসেবে ইউরো মুদ্রা গ্রহণ করে। ইউরোপীয় ইউনিয়নের বাহিরে কসোভো, মন্টিনিগ্রো, এন্ডোরা, মোনাকো, ভ্যাটিকান সিটি, স্যানমেরিনো ‘ইউরো’ কে একক মুদ্রা হিসাবে ব্যবহার করে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ যুক্তরাজ্য এখনো ‘ইউরো' গ্রহণ করেনি। রবার্ট মুন্ডেলকে ইউরো মুদ্রার জনক বলা হয়।