T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন

The task of a debug program is to look into all programs to

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
ব্যাখ্যা ও সঠিক সমাধান
উত্তর: locate and correct errors
অ্যালগরিদম ও ফ্লোচার্ট তৈরীর পরে নির্দিষ্ট প্রোগ্রামিং ভাষায় কোড লেখা হয়। কোড লেখার পরে সেই কোড বিভিন্ন টেস্ট কেস দিয়ে পরীক্ষা করা হয়। এক্ষেত্রে বিভিন্ন রকম ইনপুট এর জন্য প্রোগ্রামটি প্রত্যাশিত আউটপুট দিচ্ছে কিনা সেটি যাচাই করে দেখা হয়। যদি কোন টেস্ট কেস এর জন্য প্রত্যাশিত আউটপুট না আসে, তখন বুঝতে হবে প্রোগ্রামটি সঠিক নয়। অ্যালগরিদম এর নিয়ম অনুসরণ করে প্রোগ্রাম লেখার সময় এরকম কোন ভুল থাকলে তাকে বাগ (Bug) বলা হয়। প্রোগ্রামের যাবতীয় বাগ খুঁজে বের করে সমাধান করা অর্থাৎ প্রোগ্রামকে ত্রুটি মুক্ত করার ধাপ কে বলা হয় ডিবাগিং (Debugging)। 1945 সালে Mark - 1 কম্পিউটার এর ভেতর একটি মথ পোকা ঢুকে যাওয়ায় কম্পিউটারটি হঠাৎ বন্ধ হয়ে যায়। সেখান থেকেই ডিবাগিং কথাটির উৎপত্তি।