উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
ব্যাখ্যা ও সঠিক সমাধান
উত্তর:
6
প্রতিটি মুদ্রার ব্যাসার্ধ সমান হওয়ায় কেন্দ্রীয় মুদ্রা এবং এর পরিধিতে পরস্পরকে স্পর্শ করে অবস্থিত দুটি মুদ্রার কেন্দ্রগুলো একটি সমবাহু ত্রিভুজ উৎপন্ন করবে। অর্থাৎ, মুদ্রাদ্বয়ের কেন্দ্রগুলো মূল মুদ্রার কেন্দ্রে ৬০° কোণ উৎপন্ন করবে। ২য় মুদ্রাকে স্পর্শ করে আরেকটি মুদ্রা স্থাপন করলে ২য় ও ৩য় মুদ্রাদ্বয়ের কেন্দ্রদ্বয় মূল মুদ্রার কেন্দ্রে আরও ৬০° কোণ উৎপন্ন করবে। এভাবে স্থাপিত ৬ষ্ঠ মুদ্রাটি ১ম মুদ্রার সাথে মিলে মূল মুদ্রার কেন্দ্রে আরও ৬০° কোণ উৎপন্ন করলে মূল মুদ্রার কেন্দ্রের চারদিকে মোট ৩৬০° কোণ সম্পন্ন হবে। তাই মূল মুদ্রার চারদিকে এভাবে সর্বোচ্চ ৬টি মুদ্রা স্থাপন করা সম্ভব।