বিস্তারিত সমাধান
ফ্রি ২০টি প্রশ্নের পড়ার কোটা সমাপ্ত!
লগইন ছাড়া আপনি সর্বোচ্চ ২০টি প্রশ্ন পড়তে পারবেন।
আরও শত শত প্রশ্ন, সমাধান ও ব্যাখ্যা পড়তে চান?
আমাদের সকল প্রশ্ন ব্যাংক, ব্যাখ্যা ও মডেল টেস্টে সম্পূর্ণ অ্যাক্সেস পেতে এখনই লগইন করুন অথবা সম্পূর্ণ ফ্রিতে একটি নতুন অ্যাকাউন্ট খুলুন।
সম্পর্কিত পরীক্ষা সমূহ
সম্পর্কিত বিষয় সমূহ
সম্পর্কিত অন্যান্য প্রশ্ন
১
১ থেকে ১১ পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার গড় কত?
উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
উত্তর
6
সমাধান
১ থেকে ১১ পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি = [১১(১১+১)] / ২ = (১১ × ১২) / ২ = ৬৬। ১ থেকে ১১ পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার গড় = ৬৬ / ১১ = ৬।
২
মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
উত্তর
করতোয়া
সমাধান
বাংলাদেশের প্রাচীন শহরের নাম পুণ্ড্রবর্ধন। প্রাচীন এই জনপদটির বর্তমান নাম মহাস্থানগড়। এটি বগুড়া জেলার করতোয়া নদীর তীরে অবস্থিত। খোদাই পাথর ভিটা এবং বৈরাগীর ভিটা অবস্থিত মহাস্থানগড়ে। উল্লেখ্য, সম্প্রতি (২০১৭ সালে) বাংলাদেশের মহাস্থানগড়কে সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে নির্ধারণ করা হয়েছিল।
৩
'পূর্বাশা' পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
উত্তর
সঞ্জয় ভট্টাচার্য
সমাধান
'পূর্বাশা' পত্রিকার সম্পাদক ছিলেন সঞ্জয় ভট্টাচার্য। উল্লেখ্য, 'লাঙ্গল' ও 'দৈনিক নবযুগ' পত্রিকার সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম। ঢাকা থেকে প্রকাশিত প্রথম বাংলা সংবাদপত্র 'ঢাকা প্রকাশ' (প্রকাশিত হয় ৮ মার্চ ১৮৬৩)।
৪
রাজারবাগ পুলিশ লাইনের দুর্জয় ভাস্কর্যের শিল্পী কে?
উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
উত্তর
মৃণাল হক
সমাধান
রাজারবাগ পুলিশ লাইনের 'দুর্জয়' ভাস্কর্যটির শিল্পী মৃণাল হক। তার কয়েকটি উল্লেখযোগ্য ভাস্কর্য হলো— প্রতিরোধ, প্রত্যাশা, বলাকা, সীমান্ত গৌরব, দুর্জয় ইত্যাদি। উল্লেখ্য, হামিদুর রহমান হলেন কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি।
৫
মুক্তিযুদ্ধের সময় নৌ-কমান্ড গঠিত হয় কোন সেক্টর দিয়ে?
উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
উত্তর
১০ নং
সমাধান
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিজয় নিশ্চিত করতে এবং যুদ্ধ সুচারুভাবে পরিচালনার জন্য ১৯৭১ সালের ১১ জুলাই সমগ্র বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়। তন্মধ্যে ১০নং সেক্টর নৌ-কমান্ড নিয়ে গঠিত হয়। সে সেক্টরে কোনো নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না। সে সেক্টরের গঠনের প্রধান উদ্যোক্তা ছিলেন ফ্রান্সে প্রশিক্ষণরত তৎকালীন পাকিস্তান নৌবাহিনীর আট জন বাঙালি কর্মকর্তা।
৬
১৯৫৪ সালের যুক্তফ্রন্ট সরকারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত বছর বয়সে মন্ত্রিসভার সদস্য হন?
উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
উত্তর
34
সমাধান
৩৪ বছর বয়সে ১৪ মে ১৯৫৪ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুক্তফ্রন্টের সরকারের কৃষি, বন, সমবায় ও পল্লী মন্ত্রী নিযুক্ত হন। উল্লেখ্য, বঙ্গবন্ধু ১৯৫৬ সালের ১৬ সেপ্টেম্বর পূর্ব পাকিস্তান প্রাদেশিক সরকারের শিল্প, বাণিজ্য, শ্রম ও দুর্নীতি দমন দপ্তরের মন্ত্রী নিযুক্ত হন।
৭
১, ৭, ১৩, ১৯........ তালিকার পরবর্তী সংখ্যাটি কত?
উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
উত্তর
25
সমাধান
প্রদত্ত ধারা: ১, ৭, ১৩, ১৯, ২৫। পরবর্তী সংখ্যাটি অন্তর: ৬, ৬, ৬, ৬। এখানে ধারাটিতে দেখা যায় প্রতিক্ষেত্রে ৬ বৃদ্ধি পেয়েছে। সুতরাং নির্ণেয় পরবর্তী সংখ্যা = ১৯ + ৬ = ২৫।
৮
কোনো রম্বসের একটি বাহু ও একটি কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে 13cm ও 24cm। রম্বসটির অপর কর্ণের দৈর্ঘ্য কত?
উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
উত্তর
10
সমাধান
চিত্র হতে, AC = 24 cm, আবার, AO = CO = 12 এবং AB = BC = AD = CD = 13 cm। পিথাগোরাসের উপপাদ্য হতে পাই, AB² = AO² + BO² ⇒ BO² = AB² - AO² = 13² - 12² = 169 - 144 ⇒ BO² = 25 ∴ BO = 5। সুতরাং অপর কর্ণ, BD = 2 BO = 2 × 5 = 10 cm।
৯
3x² + x - 10 এর একটি উৎপাদক x + 2 হলে অপরটি কত?
উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
উত্তর
3x - 5
সমাধান
প্রদত্ত রাশি = 3x² + x - 10 = 3x² + 6x - 5x - 10 = 3x (x + 2) - 5 (x + 2) = (x + 2) (3x - 5). সুতরাং 3x² + x - 10 এর একটি উৎপাদক x + 2 হলে অপরটি (3x - 5)।
১০
1/2, 3/4, 4/5, 5/12 এর গড় কত?
উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
উত্তর
5/8
সমাধান
এর গড় = (1/2 + 3/4 + 4/5 + 5/12) / 4 = ((30 + 45 + 48 + 25)/60) / 4 = (148/60) / 4 = (30)/(12 x 8) = 5/8