বিস্তারিত সমাধান
ফ্রি ২০টি প্রশ্নের পড়ার কোটা সমাপ্ত!
লগইন ছাড়া আপনি সর্বোচ্চ ২০টি প্রশ্ন পড়তে পারবেন।
আরও শত শত প্রশ্ন, সমাধান ও ব্যাখ্যা পড়তে চান?
আমাদের সকল প্রশ্ন ব্যাংক, ব্যাখ্যা ও মডেল টেস্টে সম্পূর্ণ অ্যাক্সেস পেতে এখনই লগইন করুন অথবা সম্পূর্ণ ফ্রিতে একটি নতুন অ্যাকাউন্ট খুলুন।
সম্পর্কিত পরীক্ষা সমূহ
সম্পর্কিত বিষয় সমূহ
সম্পর্কিত অন্যান্য প্রশ্ন
১
নিঝুম দ্বীপ কোথায় অবস্থিত?
উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
উত্তর
হাতিয়া
সমাধান
নোয়াখালী জেলার মেঘনা নদীর মোহনায় হাতিয়া নামক স্থানে নিঝুম দ্বীপ অবস্থিত। সমুদ্র সৈকত, উপকূলীয় সবুজ বেষ্টনী অঞ্চল এবং অতিথি পাখির আগমনের জন্য দ্বীপটি বিখ্যাত।
২
১৯৬৯ সালের গণঅভ্যুত্থান দিবস কোনটি?
উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
উত্তর
২৪ জানুয়ারি
সমাধান
বাংলাদেশের জনগণের রাজনৈতিক সংগ্রামের ইতিহাসে অত্যন্ত গৌরবোজ্জ্বল অধ্যায় ঊনসত্তরের গণঅভ্যুত্থান। ১৪ জানুয়ারি ছাত্র সমাজ আনুষ্ঠানিকভাবে ১১ দফা দাবিণামা ঘোষণা এবং গঠিত হয় ছাত্র সংগ্রাম পরিষদ। ২০ জানুয়ারি ১৪৪ ধারা অগ্রাহ্য করে ছাত্র সমাজের জঙ্গী মিছিল রাজপথ কাঁপিয়ে তোলে এবং পুলিশের গুলিতে নিহত হন আইনের ছাত্র আসাদুজ্জামান। ২৪ জানুয়ারি দেশব্যাপী হরতাল আহ্বান করা হয় এবং পুলিশের গুলিতে নিহত হয় কিশোর মতিউর, মকবুল, রুস্তম ও আরো অনেকে। ১৪ ফেব্রুয়ারি দেশব্যাপী হরতাল পালিত হয়, ১৫ ফেব্রুয়ারি কুর্মিটোলা ক্যান্টনমেস্টে আটক আগরতলা ষড়যন্ত্র মামলার বন্দি সার্জেন্ট জহুরুল হক সেনাপ্রহরীর গুলিতে নিহত হন। ২৪ জানুয়ারি মতিউর রহমান নিহত হলে এ.আন্দোলন গণঅভ্যুত্থানে রূপ নেয়। তাই ২৪ জানুয়ারিকে গণঅভ্যুত্থান দিবস ঘোষণা করা হয়।
৩
বাংলাদেশের সংবিধান কবে কার্যকর হয়?
উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
উত্তর
১৯৭২ সালের ১৬ ডিসেম্বর
সমাধান
ড. কামাল হোসেনকে প্রধান করে খসড়া সংবিধান রচনা কমিটি গঠন করা হয়। এ কমিটি ১২ অক্টোবর ১৯৭২ সালে খসড়া সংবিধান গণপরিষদে উত্থাপন করে। ৪ নভেম্বর ১৯৭২ এ সংবিধান গণপরিষদে গৃহীত হয় এবং ১৬ ডিসেম্বর ১৯৭২ সালে সংবিধান কার্যকর হয়।
৪
সুন্দরবনে বাঘ গণনার জন্য ব্যবহৃত পদ্ধতি কোনটি?
উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
উত্তর
পাগমার্ক
সমাধান
পাগমার্ক বলতে পদচিহ্নকে বোঝায়। পাগ শব্দটি হিন্দি, যার অর্থ পা। অর্থাৎ পদ চিহ্ন দেখে গণনা করা। সাধারণত বন্যপ্রাণী গণনার ক্ষেত্রে এ পদ্ধতির আশ্রয় নেয়া হয়। বর্তমানে সুন্দরবনে বাঘ গণনার জন্য ব্যবহৃত পদ্ধতি হচ্ছে ক্যামেরা ট্রাপিং পদ্ধতি।
৫
'হাজার বছর ধরে' উপন্যাস কার লেখা?
উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
উত্তর
জহির রায়হান
সমাধান
কথাসাহিত্যিক ও প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক জহির রায়হান (১৯৩৫-১৯৭২) এর অন্যতম উপন্যাস 'হাজার বছর ধরে' (১৯৭১)। এ উপন্যাসের জন্য তিনি ১৯৬৫ সালে আদমজী সাহিত্য পুরস্কার লাভ করেন।
৬
জাতিসংঘে প্রথম বাংলায় ভাষণ দেন কে?
উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
উত্তর
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
সমাধান
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২৫ সেপ্টেম্বর ১৯৭৪ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ২৯তম অধিবেশনে প্রথম বাংলায় ভাষণ দেন।
৭
'লেডি উইথ দি ল্যাম্প' কে?
উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
উত্তর
ফ্লোরেন্স নাইটিঙ্গেল
সমাধান
আধুনিক সেবিকাবৃত্তির ক্ষেত্রে অগ্রপথিক ও আর্তমানবতার সেবায় নিবেদিতপ্রাণ ফ্লোরেন্স নাইটিঙ্গেল জন্ম ইতালির ফ্লোরেন্স শহরে। জার্মানি ও ইতালি থেকে নার্সিং বিষয়ে শিক্ষা গ্রহণ করে যুদ্ধাহত সৈনিকদের সেবাশুশ্রূষা করে তিনি 'লেডি উইথ দি ল্যাম্প' নামটি সৈনিকদের থেকে পান।
৮
কোন দেশের প্রধানমন্ত্রী বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী?
উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
উত্তর
শ্রীলঙ্কা
সমাধান
বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হলেন শ্রীলঙ্কার শ্রীমাবো বন্দরনায়েকে। তিনি ১৯৬০ সালে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
৯
কমনওয়েলথভুক্ত কোন দেশটি যুক্তরাজ্যের রাজা বা রানীকে তাদের রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকার করে?
উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
উত্তর
অস্ট্রেলিয়া
সমাধান
যুক্তরাজ্যের রাষ্ট্রপ্রধান রাজা তৃতীয় চার্লস যুক্তরাজ্য ছাড়াও আরো ১৪টি কমনওয়েলথভুক্ত দেশের রাষ্ট্রপ্রধান। দেশগুলো হলো- অ্যান্টিয়া অ্যান্ড বারবুডা, অস্ট্রেলিয়া, বাহামা, বেলিজ, কানাডা, গ্রানাডা, জামাইকা, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রানাডাইনস, সলোমন দ্বীপপুঞ্জ এবং টুভালু।
১০
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে ও কোথায় ৬ দফা ঘোষণা করেন?
উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
উত্তর
৭ জুন ১৯৬৬ সালে ঢাকার পল্টন ময়দানে
সমাধান
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৫ ফেব্রুয়ারি ১৯৬৬ লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলসমূহের জাতীয় সম্মেলনের বিষয় নির্বাচনী কমিটিতে প্রথম ৬ দফা ঘোষণা করেন।