বিস্তারিত সমাধান
ফ্রি ২০টি প্রশ্নের পড়ার কোটা সমাপ্ত!
লগইন ছাড়া আপনি সর্বোচ্চ ২০টি প্রশ্ন পড়তে পারবেন।
আরও শত শত প্রশ্ন, সমাধান ও ব্যাখ্যা পড়তে চান?
আমাদের সকল প্রশ্ন ব্যাংক, ব্যাখ্যা ও মডেল টেস্টে সম্পূর্ণ অ্যাক্সেস পেতে এখনই লগইন করুন অথবা সম্পূর্ণ ফ্রিতে একটি নতুন অ্যাকাউন্ট খুলুন।
পরবর্তী
নেই
সম্পর্কিত বিষয় সমূহ
সম্পর্কিত অন্যান্য প্রশ্ন
১
নিচের কোন ঋণ নিয়ন্ত্রণ কৌশল হিসেবে ব্যবহৃত হয় না?
উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
উত্তর
বিল বাট্টাকরণ
সমাধান
বিল বাট্টাকরণ ঋণ নিয়ন্ত্রণ কৌশল নয়। কোনো প্রাপক বা বিলের ধারক মেয়াদপূর্তির পূর্বে কিছুটা কম মূল্যে, যখন বিল কোনো ব্যাংক বা ব্যবসায়ীর নিকট বিক্রয় করে, তখন একে বিলের বাট্টাকরণ বলা হয়।
২
ব্যাংক রেট বলতে কি বুঝায়?
উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
উত্তর
কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক ব্যাংকসমূহের ঋণের ওপর ধার্যকৃত সুদ
সমাধান
কেন্দ্রীয় ব্যাংক যে হারে বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ দান করে, সেই হারকে ব্যাংক রেট বলা হয়। বর্তমান ব্যাংক হার ১০।
৩
বাংলাদেশে নিকাশ ঘরের কাজ কে করে?
উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
উত্তর
বাংলাদেশ ব্যাংক
সমাধান
বিভিন্ন ব্যাংকের মধ্যে দেনা-পাওনা নিষ্পত্তির একটি প্রক্রিয়া হলো নিকাশ ঘর। বাংলাদেশে নিকাশ ঘরের কাজ করে বাংলাদেশ ব্যাংক। তবে যেখানে বাংলাদেশ ব্যাংকের কোনো শাখা থাকে না, সেখানে সোনালী ব্যাংক এ দায়িত্ব পালন করে থাকে।
৪
নিচের কোনটি প্রাইভেট ব্যাংক?
উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
উত্তর
পূবালী
সমাধান
পূবালী ব্যাংক বাংলাদেশের একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। সরকারি ব্যাংকগুলোর পরে এটিই বাংলাদেশের বৃহত্তম ব্যাংক। ব্যাংকটি ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত হয়।
৫
দুই টাকার নোটে কার স্বাক্ষর থাকে?
উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
উত্তর
সচিব
সমাধান
নোট দুই প্রকার। যথা : সরকারি নোট ও ব্যাংক নোট। বাংলাদেশে এক, দুই ও পাঁচ টাকার নোট সরকারি নোট। এগুলোতে অর্থ সচিবের স্বাক্ষর থাকে। অন্যদিকে বাকি ৫টি নোট ব্যাংক নোট। এগুলোতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের স্বাক্ষর থাকে।
৬
স্বতন্ত্র ব্যাংক হিসেবে গ্রামীণ ব্যাংক কবে আত্মপ্রকাশ করে?
উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
উত্তর
২ অক্টোবর, ১৯৮৩
সমাধান
গ্রামীণ ব্যাংক একটি ক্ষুদ্রঋণ প্রদানকারী সামাজিক উন্নয়ন ব্যাংক। ব্যাংকটি ২ অক্টোবর, ১৯৮৩ সালে স্বতন্ত্র ব্যাংক হিসেবে আত্মপ্রকাশ করে। এই ব্যাংকের সূচনা হয় ১৯৭৬ সালে, ড. মুহাম্মদ ইউনূসের একটি গবেষণা প্রকল্পের মাধ্যমে।
৭
নিচের কোনটি কেন্দ্রীয় ব্যাংক নয়?
উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
উত্তর
ব্যাংক অব আমেরিকা
সমাধান
মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের নাম ফেডারেল রিজার্ভ সিস্টেম।
৮
একটি সম্পত্তির মূল্য ১০০,০০০ টাকা, বিমা পলিসিতে দেখানো হলো ৬০,০০০ টাকা, ক্ষতি হলো ৪০,০০০ টাকা। ক্ষতিপূরণ কত টাকা হবে?
উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
উত্তর
২৪,০০০ টাকা
সমাধান
বিমাদাবি (ক্ষতিপূরণ) = (বীমাপত্রের মূল্য বা বিমাকৃত অঙ্ক / দুর্ঘটনার সময়ে সম্পত্তির প্রকৃত মূল্য) × ক্ষতির পরিমাণ = (৬০০০০ / ১০০০০০) × ৮০০০ = ২৪০০০ টাকা।
৯
শেয়ার বাজারের কার্যক্রম নিয়ন্ত্রণ করে-
উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
উত্তর
বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন
সমাধান
বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন দেশের শেয়ার বাজারের কার্যক্রম নিয়ন্ত্রণ করে থাকে। এটি ৮ জুন, ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়।
১০
বাংলাদেশে কোন সালে ভাসমান বিনিময় হার পদ্ধতি প্রবর্তন হয়?
উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
উত্তর
২০০৩ সালে
সমাধান
বাংলাদেশে ২০০৩ সালের ২৯ মে ভাসমান বিনিময় হার পদ্ধতি প্রবর্তিত হয়।