উত্তর ও সমাধান
সঠিক উত্তর:
পরমাণুতে ইলেকট্রনসমূহ বিভিন্ন অরবিটালে তাদের শক্তির উচ্চক্রম অনুসারে প্রবেশ করে। অর্থাৎ ইলেকট্রনসমূহ প্রথমে নিম্নশক্তির অরবিটাল পূর্ণ করে এর পরে ক্রমান্বয়ে উচ্চশক্তির অরবিটালে স্থান গ্রহণ করে পরমাণুর ইলেকট্রন বিন্যাস সম্পন্ন করে।
ব্যাখ্যা / উদাহরণ / সমাধান:
'আউফবাউ' হলো জার্মান শব্দ, এর অর্থ- 'building up'। অরবিটালের শক্তির ক্রম (n + l) এর মান দ্বারা নির্ধারিত হয়। যার (n + l) এর মান কম তার শক্তি কম এবং ইলেকট্রন সেখানে আগে প্রবেশ করবে। যদি (n + l) এর মান সমান হয় তবে যার n এর মান কম তাতে ইলেকট্রন আগে যাবে। শক্তির ক্রম: 1s < 2s < 2p < 3s < 3p < 4s < 3d < 4p < 5s < 4d < 5p < 6s < 4f < 5d < 6p < 7s। উদাহরণ: 5s (n+l=5) এর শক্তি 4d (n+l=6) এর চেয়ে কম। আবার 4d, 5p, 6s সবার (n+l=6) হলেও n এর মান অনুসারে শক্তির ক্রম 4d < 5p < 6s।
সঠিক উত্তর
পরমাণুতে ইলেকট্রনসমূহ বিভিন্ন অরবিটালে তাদের শক্তির উচ্চক্রম অনুসারে প্রবেশ করে। অর্থাৎ ইলেকট্রনসমূহ প্রথমে নিম্নশক্তির অরবিটাল পূর্ণ করে এর পরে ক্রমান্বয়ে উচ্চশক্তির অরবিটালে স্থান গ্রহণ করে পরমাণুর ইলেকট্রন বিন্যাস সম্পন্ন করে।
ব্যাখ্যা / উদাহরণ / সমাধান