উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
ব্যাখ্যা ও সঠিক সমাধান
উত্তর:
27
জটিল যৌগ [Co(NH₃)₆]Cl₃-এ কোবাল্ট (III) আয়নটি ৬টি NH₃ লিগ্যান্ডের সাথে ৬টি সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে। প্রতিটি NH₃ অণুর মধ্যে ৩টি করে N-H সমযোজী বন্ধন থাকে। সুতরাং ৬টি NH₃ অণুতে ৬ × ৩ = ১৮টি সমযোজী বন্ধন আছে। এছাড়া ৩টি Cl⁻ আয়ন আয়নীয় বন্ধন দ্বারা যুক্ত থাকে। মোট বন্ধন = ৬ (সন্নিবেশ) + ১৮ (সমযোজী) + ৩ (আয়নীয়) = ২৭টি।