বিস্তারিত সমাধান
ফ্রি ২০টি প্রশ্নের পড়ার কোটা সমাপ্ত!
লগইন ছাড়া আপনি সর্বোচ্চ ২০টি প্রশ্ন পড়তে পারবেন।
আরও শত শত প্রশ্ন, সমাধান ও ব্যাখ্যা পড়তে চান?
আমাদের সকল প্রশ্ন ব্যাংক, ব্যাখ্যা ও মডেল টেস্টে সম্পূর্ণ অ্যাক্সেস পেতে এখনই লগইন করুন অথবা সম্পূর্ণ ফ্রিতে একটি নতুন অ্যাকাউন্ট খুলুন।
সম্পর্কিত বিষয় সমূহ
সম্পর্কিত অন্যান্য প্রশ্ন
১
কোন বক্তব্যটি সঠিক?
উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
উত্তর
যে হাইড্রাসিডের ঋণাত্মক আয়ন যত বড়, তার তীব্রতা তত বেশি
সমাধান
হাইড্রাসিডের ক্ষেত্রে, ঋণাত্মক আয়ন যত বড় হয়, তার তীব্রতা তত বেশি হয়।
২
কোন উক্তিটি সঠিক নয়?
উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
উত্তর
তাপমাত্রা বৃদ্ধিতে পানির বিয়োজন মাত্রা অপরিবর্তিত থাকে
সমাধান
তাপমাত্রা বাড়ালে পানির বিয়োজন মাত্রা পরিবর্তিত হয় এবং K_w বৃদ্ধি পায় কারণ পানির বিয়োজন একটি তাপহারী প্রক্রিয়া।
৩
A⁻ + H₂O ⇌ HA + OH⁻ বিক্রিয়াটিতে K_b এর মান-
উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
উত্তর
[HA][OH⁻] / [A⁻]
সমাধান
এ বিয়োজনের ক্ষেত্রে সাম্যাবস্থায় সাম্যাঙ্ক, K_c = [HA][OH⁻] / [A⁻][H₂O]. পানির মোলার ঘনমাত্রা, [H₂O] এর মান ধ্রুবক থাকে। ∴ K_b = [HA][OH⁻] / [A⁻]
৪
কোন এসিডের তীব্রতা সবচেয়ে বেশি?
উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
উত্তর
Cl₂CHCOOH
সমাধান
জৈব এসিডে প্রতিস্থাপনীয় Cl এর সংখ্যা বাড়লে তীব্রতা বাড়ে: CH₃COOH < CH₂ClCOOH < CHCl₂COOH < CCl₃COOH
৫
HA + H₂O ⇌ H₃O⁺ + A⁻ বিক্রিয়াটিতে K_a এর মান-
উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
উত্তর
[H₃O⁺][A⁻] / [HA]
সমাধান
এ সাম্যবিক্রিয়ার ক্ষেত্রে সাম্যাঙ্ক, K_c = [H₃O⁺][A⁻] / [HA][H₂O]. পানির মোলার ঘনমাত্রা, [H₂O] এর মান ধ্রুবক ধরা হয়। ∴ K_a = [H₃O⁺][A⁻] / [HA]
৬
নিচের কোনটি অধিক শক্তিশালী ক্ষার?
উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
উত্তর
KOH
সমাধান
ক্ষারের তীব্রতা ইহার ক্যাটায়নের আকার এবং আধানের উপর নির্ভর করে। আকার ক্রমশ বৃদ্ধি পেতে থাকলে তীব্রতা ও বেশি হতে থাকে। উদাহরণ: অ্যালকালি ধাতুর হাইড্রোক্সাইড সমূহের তীব্রতা LiOH হতে শুরু করে CsOH পর্যন্ত বৃদ্ধি পায়, LiOH < NaOH < KOH < RbOH < CsOH
৭
এসিডের তীব্রতার ক্রম অনুযায়ী কোনটি সঠিক?
উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
উত্তর
HClO₄ > HCl > HCOOH
সমাধান
অক্সিএসিডের কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা ও আকারের উপর ভিত্তি করে তীব্রতা নির্ধারিত হয়। HClO₄ এ Cl এর জারণ সংখ্যা +7, যা সর্বোচ্চ।
৮
কোনটি বক্তব্যটি সত্য?
উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
উত্তর
সবগুলো
সমাধান
• 25°C-এ পানির K_w = 1.0 × 10⁻¹⁴ • 100°C তে পানির pH 7.0 এর চেয়ে কমে যায় • 10°C তে পানির pH 7.0 এর চেয়ে বেড়ে যায়
৯
কোনটি সত্য নয়?
উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
উত্তর
সবগুলো
সমাধান
• 1.0 M ঘনমাত্রায় ক্লোরাল এসিড একটি অল্প মৃদু এসিড • 1.0 M ঘনমাত্রায় অ্যাসিটিক এসিড একটি মাঝারি মৃদু এসিড • 1.0 M ঘনমাত্রায় HCN একটি অতি মৃদু এসিড। যেহেতু সবগুলো সত্য, তাই অপশন D "সবগুলো" মিথ্যা, যেহেতু এটি বোঝাচ্ছে সবগুলোই অসত্য। বিঃদ্রঃ প্রশ্নের অপশন গুলো খুবই 'দ্বিধা-দ্বন্দ্ব' পূর্ণ। তাই মাথা ঠান্ডা রেখে চিন্তা করলে সহজেই উত্তর করা যাবে।
১০
40°C তাপমাত্রায় K_w = 2.119 × 10⁻¹⁴ হলে, 30°C তাপমাত্রায় কত?
উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
উত্তর
1.468 × 10⁻¹⁴
সমাধান
K_w ∝ তাপমাত্রা তাই 30°C তাপমাত্রার K_w অবশ্যই 40°C তাপমাত্রার K_w এর চেয়ে কম হবে। বিভিন্ন তাপমাত্রায় K_w এর মান: 25°C: 1.008 × 10⁻¹⁴, 30°C: 1.468 × 10⁻¹⁴, 40°C: 2.119 × 10⁻¹⁴।