উত্তর ও সমাধান
সঠিক উত্তর:
১৭৪০ খ্রিষ্টাব্দে জি. এইচ. হেস প্রকাশ করেন যে, "কোন রাসায়নিক বিক্রিয়ার স্থির চাপে বা স্থির আয়তনে যদি বিক্রিয়াটি এক ধাপে কিংবা একাধিক ধাপে সম্পন্ন হোক না কেন, মোট তাপশক্তির পরিবর্তন সর্বদা সমান হবে।" অর্থাৎ, একটি বিক্রিয়ার তাপের পরিবর্তন কেবল বিক্রিয়ার প্রাথমিক অবস্থা এবং চূড়ান্ত অবস্থার উপর নির্ভর করে। বিক্রিয়াটি যে পথেই সম্পন্ন হোক না কেন। কারণ, আমরা জানি স্থির চাপে একটি বিক্রিয়ার শক্তির রূপান্তর ΔH = Hₚ - Hᵣ (Hₚ = উৎপাদের মোট এনথালপি এবং Hᵣ = বিক্রিয়কের মোট এনথালপি)।
ব্যাখ্যা / উদাহরণ / সমাধান:
উদাহরণ: কার্বন ও অক্সিজেনের সরাসরি বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড (CO₂) উৎপন্ন হয় (ধাপ-I)। আবার কার্বন প্রথমে কার্বন মনোক্সাইড (CO) এবং পরে কার্বন ডাইঅক্সাইড (CO₂) এ পরিবর্তিত হতে পারে (ধাপ-II ও ধাপ-III)। হেসের সূত্রানুসারে, ΔH₁ = ΔH₂ + ΔH₃। হেসের সূত্রটি শক্তির নিত্যতা সূত্রের একটি বিশেষ রূপ।
সঠিক উত্তর

ব্যাখ্যা / উদাহরণ / সমাধান