T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন

জুল-থমসন প্রভাব (Joule-Thomson effect) কী? এই প্রভাব ব্যবহার করে কীভাবে কোনো গ্যাসকে তরল করা যায়?

উত্তর ও সমাধান
সঠিক উত্তর:
গ্যাসকে তরল করার জন্য সন্ধি তাপমাত্রায় আনতে হয়, তার জন্য তাপমাত্রা হ্রাস পায়। গ্যাসকে সংকুচিত করার পর হঠাৎ বৃহৎ আয়তনে সম্প্রসারণ করলে গ্যাসটির তাপমাত্রা হ্রাস পায়; একে জুল থমসন প্রভাব বলে। এর কারণ হলো সংকুচিত অবস্থায় গ্যাস অণুসমূহ পরস্পরের কাছাকাছি থাকায় তাদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল বিরাজ করে। সম্প্রসারণের সময় গ্যাস অণুসমূহ পরস্পর থেকে দূরে সরে যাওয়ার সময় আন্তঃআণবিক আকর্ষণ বলের বিপরীতে কাজ করতে হয়। এ কাজের জন্য প্রয়োজনীয় শক্তি গ্যাস নিজ দেহ থেকে শোষণ করে বলে জুল থমসন প্রভাবে গ্যাসের তাপমাত্রা হ্রাস পায়। এ প্রক্রিয়া বার বার করতে থাকলে গ্যাস সন্ধি তাপমাত্রায় পৌঁছালে তখন গ্যাসকে সংকুচিত করা হলে গ্যাস তরলে পরিণত হয়।
সঠিক উত্তর

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার জন্য ফটোকার্ড
ফেসবুক ও হোয়াটসঅ্যাপে ফটোকার্ড শেয়ার করে বন্ধুদের কুইজে অংশ নিতে বলুন