বিস্তারিত সমাধান
ফ্রি ২০টি প্রশ্নের পড়ার কোটা সমাপ্ত!
লগইন ছাড়া আপনি সর্বোচ্চ ২০টি প্রশ্ন পড়তে পারবেন।
আরও শত শত প্রশ্ন, সমাধান ও ব্যাখ্যা পড়তে চান?
আমাদের সকল প্রশ্ন ব্যাংক, ব্যাখ্যা ও মডেল টেস্টে সম্পূর্ণ অ্যাক্সেস পেতে এখনই লগইন করুন অথবা সম্পূর্ণ ফ্রিতে একটি নতুন অ্যাকাউন্ট খুলুন।
সম্পর্কিত বিষয় সমূহ
সম্পর্কিত অন্যান্য প্রশ্ন
১
বিস্তার পরিমাপে অনপেক্ষ (Absolute) পরিমাপ কোনটি?
উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
উত্তর
চতুর্থক ব্যবধান
সমাধান
বিস্তার পরিমাপে অনপেক্ষ (Absolute) পরিমাপগুলো হচ্ছে: পরিসর, চতুর্থক ব্যবধান, গড় ব্যবধান, পরিমিত ব্যবধান ও ভেদাঙ্ক।
২
একটি সমস্যা সমাধান করতে পারার ক্ষেত্রে A এর সম্ভাবনা 5/9 এবং B এর সম্ভাবনা 7/8 হলে তারা একত্রে সমস্যাটি সমাধান করতে পারার সম্ভাবনা কত?
উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
উত্তর
17/18
সমাধান
P(A∪B) = P(A) + P(B) - P(A).P(B) = 5/9 + 7/8 - (5/9 × 7/8) = (40 + 63 - 35) / 72 = 68/72 = 17/18
৩
একটি ছক্কার গুটি নিক্ষেপ করা হলো- i. জোড় সংখ্যা ওঠার সম্ভাবনা = 1/2 ii. 4 অপেক্ষা বৃহত্তর সংখ্যা পাওয়ার সম্ভাবনা = 1/3 iii. 5 অপেক্ষা ক্ষুদ্রতম সংখ্যা পাওয়ার সম্ভাবনা = 2/3 নিচের কোনটি সঠিক?
উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
উত্তর
i, ii ও iii
সমাধান
ছক্কার গুটির নমুনাক্ষেত্র = {1, 2, 3, 4, 5, 6}. জোড় সংখ্যা ওঠার সম্ভাবনা = 3/6 = 1/2. 4 অপেক্ষা বৃহত্তর সংখ্যা পাওয়ার সম্ভাবনা = 2/6 = 1/3. 5 অপেক্ষা ক্ষুদ্রতম সংখ্যা পাওয়ার সম্ভাবনা = 4/6 = 2/3.
৪
20 থেকে 30 পর্যন্ত সংখ্যা হতে যে কোনো একটিকে দৈব চয়নের মাধ্যমে নিলে সেই সংখ্যাটি 5 বা 7 এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত?
উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
উত্তর
5/11
সমাধান
20 থেকে 30 এর মধ্যে 5 এর গুণিতক সংখ্যাগুলি 20, 25, 30 (3টি). 20 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে 7 এর গুণিতক সংখ্যাগুলি 21, 28 (2টি). মোট সংখ্যা 11টি. সুতরাং 5 অথবা 7 এর গুণিতক হওয়ার সম্ভাবনা = (3+2)/11 = 5/11.
৫
একটি বাক্সে 15টি লাল ও 10টি কাল মার্বেল আছে। দৈবচয়নে একটির পর আরেকটি মোট দুটি মার্বেল বাক্স হতে তোলা হলো। মার্বেল দুটি একই রঙের হওয়ার সম্ভাবনা কত?
উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
উত্তর
1/2
সমাধান
মার্বেল দুটি একই রঙের হওয়ার সম্ভাবনা = (15C2 / 25C2) + (10C2 / 25C2) = 1/2.
৬
3টি কলম, 4টি পেন্সিল ও 5টি বইয়ের মধ্য থেকে দৈবভাবে একটি বস্তু নেয়া হলো। তা কলম হওয়ার সম্ভাবনা কত?
উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
উত্তর
0.25
সমাধান
মোট বস্তু = 3 + 4 + 5 = 12 এবং কলম সংখ্যা = 3টি. দৈবভাবে একটি বস্তু নিলে তা কলম হওয়ার সম্ভাবনা = 3/12 = 1/4 = 0.25.
৭
একটি বাক্সে 7টি লাল ও 3টি নীল বল আছে। প্রতিস্থাপন না করে নিরপেক্ষভাবে পরপর তিনটি বল তুললে সেগুলো নীল হওয়ার সম্ভাবনা কত?
উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
উত্তর
1/120
সমাধান
একটি বাক্সে 7টি লাল ও 3টি নীল বল আছে। প্রতিস্থাপন না করে নিরপেক্ষভাবে পরপর তিনটি বল তুললে সেগুলো নীল হওয়ার সম্ভাবনা = 3/10 × 2/9 × 1/8 = 1/120.
৮
একটি লুডুর গুটি পরপর 3 বার নিক্ষেপ করা হলে 3 বারই ছয় ওঠার সম্ভাবনা কত?
উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
উত্তর
1/216
সমাধান
একটি লুডুর গুটি পরপর তিনবার নিক্ষেপ করা হলে 3 বারই ছয় ওঠার সম্ভাবনা = 1/6 × 1/6 × 1/6 = 1/216.
৯
একটি মুদ্রা তিনবার নিক্ষেপ করা হলে নমুনা বিন্দুর সংখ্যা কত?
উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
উত্তর
8
সমাধান
একটি মুদ্রা যদি n বার নিক্ষেপ হয় তবে নমুনা বিন্দুর সংখ্যা = 2^n. এখানে n=3, তাই 2^3 = 8.
১০
0, 1, 2, 4, 5, 10 সংখ্যাগুলো হতে দৈবভাবে একটি নিলে তার মৌলিক ও জোড় হওয়ার সম্ভাবনা কত?
উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
উত্তর
1/6
সমাধান
মোট সংখ্যা = 6টি; মৌলিক ও জোড় সংখ্যাটি হচ্ছে: 2. অর্থাৎ 1টি. নির্ণেয় সম্ভাবনা = 1/6.