উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
ব্যাখ্যা ও সঠিক সমাধান
উত্তর:
অন্তবেগ প্রাপ্তির জন্য
বৃষ্টির ফোঁটা বায়ু মন্ডলের ভিতর দিয়ে পতনের সময় অভিকর্ষের কারণে এর বেগ বৃদ্ধি পেতে থাকে এবং সান্দ্রতার কারণে এর উপর বায়ু মন্ডলের বাধাদানকারী বলও বৃদ্ধি পায়। এক সময় ফোঁটার নিট ত্বরণ শূন্য হয়। ফোঁটাটি তখন ধ্রুব বেগে পড়তে থাকে। এই বেগই অন্তবেগ। অন্তবেগ প্রাপ্তির কারণে অবাধে পতনশীল বৃষ্টির ফোঁটা উচ্চ বেগ প্রাপ্ত হয় না।