উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
ব্যাখ্যা ও সঠিক সমাধান
উত্তর:
অপরিবর্তিত থাকবে
আমরা জানি, ডোরার প্রস্থ δx = λD/2a। এখানে তরঙ্গ দৈর্ঘ্য = λ, আদি চিড় ব্যবধান = a, পর্দার আদি দূরত্ব = D। পরিবর্তিত চিড় ব্যবধান, a' = 2a, পর্দার পরিবর্তিত দূরত্ব, D' = 2D। পরিবর্তিত ডোরার প্রস্থ, δx' = (λ × 2D) / (2 × 2a) = λD/2a = δx। অর্থাৎ, ডোরার প্রস্থ অপরিবর্তিত থাকবে।