উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
ব্যাখ্যা ও সঠিক সমাধান
উত্তর:
ধীরেন্দ্রনাথ দত্ত
এখানে সঠিক উত্তর হলো ধীরেন্দ্রনাথ দত্ত।
পাকিস্তান গণপরিষদের প্রথম অধিবেশনে ১৯৪৮ সালের ২৩ ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। ওই দিন কংগ্রেসের সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত প্রথম উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলা ভাষাকে গণপরিষদের অন্যতম ভাষা হিসেবে ব্যবহারের জন্য ধীরেন্দ্রনাথ দত্ত প্রথম জোরালো দাবি উত্থাপন করেন। এটিই ছিল সংসদীয় পর্যায়ে বাংলা ভাষার পক্ষে ইতিহাসের প্রথম আনুষ্ঠানিক ও ঐতিহাসিক দাবি।