বিস্তারিত সমাধান
ফ্রি ২০টি প্রশ্নের পড়ার কোটা সমাপ্ত!
লগইন ছাড়া আপনি সর্বোচ্চ ২০টি প্রশ্ন পড়তে পারবেন।
আরও শত শত প্রশ্ন, সমাধান ও ব্যাখ্যা পড়তে চান?
আমাদের সকল প্রশ্ন ব্যাংক, ব্যাখ্যা ও মডেল টেস্টে সম্পূর্ণ অ্যাক্সেস পেতে এখনই লগইন করুন অথবা সম্পূর্ণ ফ্রিতে একটি নতুন অ্যাকাউন্ট খুলুন।
সম্পর্কিত বিষয় সমূহ
সম্পর্কিত অন্যান্য প্রশ্ন
২
ত্রিতাল কী?
সঠিক উত্তর
ত্রিতাল হলো শাস্ত্রীয় সংগীতে বহুল ব্যবহৃত ১৬ মাত্রার একটি তাল। তিনটি তালি ও একটি ফাঁকের কারণে এটি তিনতাল বা ত্রিতাল নামে পরিচিত।
ব্যাখ্যা / উদাহরণ / সমাধান
ত্রিতাল হলো শাস্ত্রীয় সংগীতে বহুল ব্যবহৃত ১৬ মাত্রার একটি তাল।
৩
সংগীতে মোট স্বর কয়টি?
সঠিক উত্তর
সংগীতে মোট স্বর ১২টি।
ব্যাখ্যা / উদাহরণ / সমাধান
সংগীতে স্বর দুই প্রকার: প্রকৃত (শুদ্ধ) এবং বিকৃত (কোমল ও তীব্র)। প্রকৃত স্বর ৭টি এবং বিকৃত স্বর ৫টি। এই দুই প্রকার স্বর মিলিয়ে মোট স্বর ১২টি।
৪
বাউল শব্দটি কোথা থেকে এসেছে?
সঠিক উত্তর
বাউল শব্দটি এসেছে 'বাউল' শব্দ থেকে যার অর্থ হচ্ছে বাতুল অথবা পাগল।
৫
বাউলরা কিসের ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেয়?
সঠিক উত্তর
বাউলরা সবচেয়ে বেশি গুরুত্ব দেয় আত্মাকে।
ব্যাখ্যা / উদাহরণ / সমাধান
বাউলদের মতে আত্মাকে জানলেই পরমাত্মা বা সৃষ্টিকর্তাকে জানা যায়।
৬
জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্মগুলোর নাম কী কী?
সঠিক উত্তর
জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্মগুলোর মধ্যে রয়েছে 'সংগ্রাম', 'মনপুরা-৭০', 'ম্যাডোনা-৪৩', 'বিদ্রোহী গরু', 'সাঁওতাল রমণী', 'গায়ের বধূ', 'নবান্ন' ইত্যাদি।
ব্যাখ্যা / উদাহরণ / সমাধান
জয়নুল আবেদিন বাংলাদেশের একজন বিখ্যাত চিত্রশিল্পী। তাঁর আঁকা বিখ্যাত চিত্রকর্মগুলোর মধ্যে দুর্ভিক্ষ, মইটানা, বিদ্রোহী গরু, সাঁওতাল রমণী এবং সংগ্রাম উল্লেখযোগ্য।
৭
জয়নুল আবেদিন কোন কোন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা?
সঠিক উত্তর
তিনি লোকশিল্প জাদুঘর (সোনারগাঁ) এবং ঢাকা আর্ট ইনস্টিটিউট (বর্তমান চারুকলা ইনস্টিটিউট)-এর প্রতিষ্ঠাতা।
ব্যাখ্যা / উদাহরণ / সমাধান
জয়নুল আবেদিন বাংলাদেশের শিল্পকলা আন্দোলনের পথিকৃৎ এবং তিনি লোকশিল্প জাদুঘর ও ঢাকা আর্ট ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন।
৮
কামরুল হাসান সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যসমূহ আলোচনা কর।
সঠিক উত্তর
চিত্রশিল্পী কামরুল হাসান (Quamrul Hassan) নিজেকে পটুয়া বলতেন। স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে জেনারেল ইয়াহিয়ার মুখের ছবি দিয়ে আঁকা পোস্টারটি (এই জানোয়ারদের হত্যা করতে হবে) খুব বিখ্যাত। কামরুল হাসান ১৯৭২ সালে তৎকালীন সরকারের অনুরোধে শিবনারায়ণ দাশ কর্তৃক ডিজাইনকৃত পতাকার বর্তমান রূপ দেন। তিনি ১৯৮৮ সালে স্বৈরাশাসক এরশাদকে ব্যঙ্গ করে 'দেশ আজ বিশ্ব বেহায়ার খপ্পরে' পোস্টারটি স্কেচ আঁকেন। তাঁর বিখ্যাত চিত্রকর্ম 'তিন কন্যা', 'রায়বেশে নৃত্য' এবং 'নাইওর'।
৯
এস. এম সুলতান সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যসমূহ আলোচনা কর।
সঠিক উত্তর
শেখ মোহাম্মদ সুলতান (S.M Sultan) বিখ্যাত চিত্রকর্ম 'হত্যাযজ্ঞ', 'প্রথম বৃক্ষরোপণ' এবং 'চরদখল'। শেষ বয়সে নড়াইলের নিজবাড়ীতে তিনি শিশুদের জন্য 'শিশুস্বর্গ' ও 'চারুপীঠ' নামে দুটি চিত্র অঙ্কন প্রতিষ্ঠান গড়ে তোলেন।
১০
নিতুন কুণ্ডু সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যসমূহ আলোচনা কর।
সঠিক উত্তর
নিতুন কুণ্ডু (Nitun Kundu) বাংলাদেশের একজন বিখ্যাত চিত্রশিল্পী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 'সাবাস বাংলাদেশ', ঢাকার কারওয়ানবাজারের 'সার্ক ফোয়ারা', ঢাকার হাইকোর্ট সংলগ্ন 'কদম ফোয়ারা' তাঁর উল্লেখযোগ্য ভাস্কর্য ও শিল্পকর্ম। তাঁর প্রণীত পোস্টারগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল 'সদা জাগ্রত বাংলার মুক্তিবাহিনী ও বাংলার বীর মুক্তিযোদ্ধা'।