উত্তর ও সমাধান
সঠিক উত্তর:
যুদ্ধে উপদ্রুত এবং যুদ্ধে ক্ষতিগ্রস্ত মানুষের সাথে জনহিতকর আচরণের জন্য যে আইন রয়েছে তার একটি মানদণ্ড নির্ধারণ করেছে জেনেভা কনভেনশন। এতে তিনটি আনুষ্ঠানিক চুক্তি এবং তিনটি বাড়তি প্রোটোকল রয়েছে। বস্তুত একবচন হিসেবে জেনেভা কনভেনশন ১৯৪৯ সালের একটি সন্ধিপত্রকে নির্দেশ করে যেটি সম্পাদিত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী প্রতিক্রিয়া এবং এর ফলাফল হিসেবে। এই সন্ধিপত্রেই চতুর্থ চুক্তিটি যোগ করা হয় এবং প্রথম তিনটি (১৮৬৪, ১৯০৬, ১৯২৯ খ্রি: সম্পাদিত) চুক্তির হালনাগাদ করা হয়। ১) প্রথম জেনেভা কনভেনশন সম্পাদিত হয় ১৮৬৪ সালে, যার লক্ষ্য ছিল যুদ্ধক্ষেত্রে আহত এবং অসুস্থ সৈন্যদের অবস্থার সার্বিক উন্নতি। ২) দ্বিতীয় জেনেভা কনভেনশন সম্পাদিত হয় ১৯০৬ সালে, সমুদ্রস্থ যুদ্ধক্ষেত্রে আহত, অসুস্থ এবং ধ্বংসপ্রাপ্ত জাহাজের সেনাদের অবস্থার সার্বিক উন্নতির লক্ষ্যে। ৩) তৃতীয় জেনেভা কনভেনশনটি যুদ্ধবন্দীদের প্রতি আচরণ ও তাদের নিরাপত্তা এবং চিকিৎসা সংক্রান্ত, ১৯২৯। ৪) চতুর্থ জেনেভা কনভেনশনটি যুদ্ধাবস্থায় বেসামরিক জনগণ রক্ষার্থে সম্পাদিত, ১৯৪৯। এই কনভেনশনগুলোর সমষ্টিকেই বলা হয় "১৯৪৯-এর জেনেভা কনভেনশনসমূহ" বা সাধারণভাবে জেনেভা কনভেনশন। একে চারটি রেডক্রস কনভেনশন নামেও অভিহিত করা হয়।
সঠিক উত্তর