উত্তর ও সমাধান
সঠিক উত্তর:
ওজোনস্তর ক্ষয় (Depletion of ozone layer) দুটি স্বতন্ত্র কিন্তু সম্পর্কযুক্ত ঘটনা যা ১৯৭০ এর দশক থেকে পরিলক্ষিত হচ্ছে। পৃথিবীর স্ট্র্যাটোস্ফিয়ারের ওজোনস্তর আয়তনে প্রতি দশকে ৪% হ্রাস পাচ্ছে এবং এর বেশির ভাগই ঘটছে পৃথিবীর মেরু অঞ্চলে। এই সাম্প্রতিক ঘটনাটি ওজোনস্তর ছিদ্র (ozone hole) বলা হয়ে থাকে। এই ঘটনাটি ওজোনস্তরের ওজোন অণুর হ্যালোজেন (ক্লোরিন, ফ্লোরিন প্রভৃতি) দ্বারা প্রভাবকীয় ক্ষয়ের ফলে হয়ে থাকে। এই হ্যালোজেন অণুর মূল উৎস মানবসৃষ্ট হ্যালোকার্বন (ফ্রেয়ন, ক্লোরোফ্লোরো কার্বন, হ্যালোঅ্যালকেন)। হিমায়ক পদার্থ, অ্যারোসল প্রভৃতিতে হ্যালোকার্বন বহুলভাবে ব্যবহৃত হয়। ভূ-পৃষ্ঠ থেকে নির্গমনের পর এই সকল যৌগ স্ট্র্যাটোস্ফিয়ারে পৌঁছে এবং ওজোনস্তরে ফুটো সৃষ্টি করেছে।
সঠিক উত্তর