উত্তর ও সমাধান
সঠিক উত্তর:
বাংলাদেশের সাথে দুটি দেশের সীমানা রয়েছে; যথা: ভারত এবং মিয়ানমার। বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা ৩২টি। এর মধ্যে ভারতের সাথে সীমান্তবর্তী জেলা ৩০টি ও মিয়ানমারের সাথে সীমান্তবর্তী জেলা ৩টি (রাঙামাটি, বান্দরবান ও কক্সবাজার)। ভারত-মিয়ানমার উভয় দেশের সীমান্তবর্তী বাংলাদেশের একমাত্র জেলা রাঙামাটি। বাংলাদেশের সিলেট ও ময়মনসিংহ বিভাগের সবগুলো জেলাই সীমান্তবর্তী। ঢাকা ও বরিশাল বিভাগের সাথে ভারত ও মিয়ানমারের কোনো সীমান্ত সংযোগ নেই। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য ৫টি; যথা: আসাম (উত্তর ও পূর্বে), মিজোরাম (পূর্বে), ত্রিপুরা (পূর্বে), মেঘালয় (উত্তরে) ও পশ্চিমবঙ্গ (উত্তর ও পশ্চিমে)। বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের প্রদেশ দুইটি চিন এবং রাখাাইন। বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তবর্তী এলাকা হলো মংডু। বাংলাদেশ এবং ভারত সীমান্ত পৃথককারী লাইন হলো র্যাডক্লিফ লাইন। বাংলাদেশের বৃহত্তর জেলা ১৯টি।
সঠিক উত্তর