বিস্তারিত সমাধান
ফ্রি ২০টি প্রশ্নের পড়ার কোটা সমাপ্ত!
লগইন ছাড়া আপনি সর্বোচ্চ ২০টি প্রশ্ন পড়তে পারবেন।
আরও শত শত প্রশ্ন, সমাধান ও ব্যাখ্যা পড়তে চান?
আমাদের সকল প্রশ্ন ব্যাংক, ব্যাখ্যা ও মডেল টেস্টে সম্পূর্ণ অ্যাক্সেস পেতে এখনই লগইন করুন অথবা সম্পূর্ণ ফ্রিতে একটি নতুন অ্যাকাউন্ট খুলুন।
পরবর্তী
নেই
সম্পর্কিত বিষয় সমূহ
সম্পর্কিত অন্যান্য প্রশ্ন
১
বাষট্টির শিক্ষা আন্দোলন এবং গণঅভ্যুত্থান সম্পর্কিত তথ্যগুলো কী কী?
সঠিক উত্তর
• ১৯৬২ সালে শরিফ শিক্ষা কমিশনের বিরুদ্ধে 'বাষট্টির শিক্ষা আন্দোলন' হয়েছিল। এ আন্দোলনে ১৭ই সেপ্টেম্বর হরতাল পালনকালে পুলিশের গুলিতে গোলাম মোস্তফা, বাবুল ও ওয়াজিউল্লাহ সহ কয়েকজন নিহত হয়। এজন্য শিক্ষা দিবস পালিত হয় ১৭ সেপ্টেম্বর। এটাই ছিল স্বৈরাচার আইয়ুব খানের বিরুদ্ধে প্রথম গণঅভ্যুত্থান।
• সোহরাওয়ার্দীর নেতৃত্বে 'National Democratic Front' গঠিত হয় ৪ সেপ্টেম্বর, ১৯৬২ সালে। ছাত্র সমাজের শিক্ষা আন্দোলনের দাবি ছিল ২২ দফা। সরকার হামিদুর রহমানের নেতৃত্বে নতুন কমিশন 'হামিদুর রহমান শিক্ষা কমিশন' গঠনের নির্দেশ প্রদান করে ১৯৬২ সালে।

২
১৯৫৪ সালের পূর্ব বাংলার প্রাদেশিক নির্বাচনে মুসলিম আসনে যুক্তফ্রন্ট কতটি আসন প্রাপ্ত হয়?
সঠিক উত্তর
২২৩টি
৩
১৯৫৪ সালের পূর্ব বাংলার প্রাদেশিক নির্বাচনে অমুসলিমদের জন্য সংরক্ষিত আসনে প্রাপ্ত আসন সংখ্যা কত?
সঠিক উত্তর
তফসিলি ফেডারেশন ২৭ (দ্বিতীয় সর্বোচ্চ আসন), কংগ্রেস ২৪, যুক্তফ্রন্ট ১৩, কমিউনিস্ট পার্টি ৮, বৌদ্ধ সম্প্রদায় ২, খ্রিষ্টান সম্প্রদায় ১, নির্দলীয় ১ (মোট ৭২টি)
৪
১৯৫৬ সালের ২৩ মার্চ পাকিস্তানের সংবিধান কার্যকর হওয়ার মাধ্যমে কী পরিবর্তন ঘটে?
সঠিক উত্তর
পাকিস্তান 'ইসলামী প্রজাতন্ত্র' নাম ধারণ করে এবং পূর্ববঙ্গের নাম পূর্বপাকিস্তান করা হয়। পাকিস্তান ইসলামী প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট হন ইস্কান্দার মির্জা, শেরে বাংলা এ.কে. ফজলুল হক হন পূর্ব পাকিস্তানের গভর্নর।
৫
১৯৫৬ সালের কোয়ালিশন সরকার কীভাবে গঠিত হয়?
সঠিক উত্তর
১৯৫৬ সালের ১২ সেপ্টেম্বর হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বে কেন্দ্রে (কেন্দ্রীয়) আওয়ামী লীগ রিপাবলিকান কোয়ালিশন মন্ত্রিসভা গঠিত হয়।
৬
ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) কীভাবে গঠিত হয়?
সঠিক উত্তর
২৫ জুলাই ১৯৫৭ সালে মাওলানা ভাসানীর নেতৃত্বে ঢাকার রূপমহল সিনেমা হলে বামপন্থী নেতাকর্মী সমন্বয়ে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) নামে নতুন দল গঠিত হয়।
৭
ঐতিহাসিক কাগমারী সম্মেলন কবে এবং কোথায় অনুষ্ঠিত হয়?
সঠিক উত্তর
১৯৫৭ সালের ৬-১০ ফেব্রুয়ারি টাঙ্গাইল জেলার সন্তোষে অনুষ্ঠিত হয়।
৮
পাকিস্তানের সাময়িক শাসন ও ক্ষমতা দখল সম্পর্কিত তথ্যসমূহ লেখ।
সঠিক উত্তর
• ১৯৫৮ সালের ৭ অক্টোবর প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা মালিক ফিরোজ খানের সংসদীয় সরকার উৎখাত করে দেশে সামরিক শাসন (মার্শাল ল) জারি করেন। তিনি সেনাপ্রধান আইয়ুব খানকে প্রধান সামরিক আইন প্রশাসক নিয়োগ করেন। মেজর ওমরাও পূর্ব বাংলার সামরিক প্রশাসক নিযুক্ত হন।
• মাত্র ২০ দিনের মাথায় ২৭ অক্টোবর জেনারেল আইয়ুব খান ইস্কান্দার মির্জাকে অপসারণ করে নিজেকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন।
• নির্বাচনের জন্য ২৭ অক্টোবর ১৯৬৯ সালে আইয়ুব খান প্রথম 'মৌলিক গণতন্ত্র অধ্যাদেশ' জারি করেন। তিনি ১৯৬০ সালের ২৩ মার্চ সামরিক শাসন প্রত্যাহার করেন।
• আইয়ুব খান ১৯৬২ সালে পাকিস্তানের রাজধানী করাচি থেকে ইসলামাবাদে স্থানান্তর করেন।

১০
বিধবা বিবাহ আইন কত সালে এবং কার সহায়তায় পাশ হয়?
সঠিক উত্তর
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সহায়তায় লর্ড ডালহৌসি ১৮৫৬ সালের ২৬ জুলাই বিধবা বিবাহ আইন পাশ করেন।