বিস্তারিত সমাধান
ফ্রি ২০টি প্রশ্নের পড়ার কোটা সমাপ্ত!
লগইন ছাড়া আপনি সর্বোচ্চ ২০টি প্রশ্ন পড়তে পারবেন।
আরও শত শত প্রশ্ন, সমাধান ও ব্যাখ্যা পড়তে চান?
আমাদের সকল প্রশ্ন ব্যাংক, ব্যাখ্যা ও মডেল টেস্টে সম্পূর্ণ অ্যাক্সেস পেতে এখনই লগইন করুন অথবা সম্পূর্ণ ফ্রিতে একটি নতুন অ্যাকাউন্ট খুলুন।
সম্পর্কিত বিষয় সমূহ
সম্পর্কিত অন্যান্য প্রশ্ন
২
ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত সংঘটিত বিভিন্ন আন্দোলন-সংগ্রামের বিবরণ দিন।
সঠিক উত্তর
১৯৫২-র ভাষা আন্দোলন, ৫৪-র যুক্তফ্রন্ট নির্বাচন, ৬৬-র ছয় দফা, ৬৯-র গণঅভ্যুত্থান এবং ৭০-র নির্বাচনের ধারাবাহিকতায় ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধ সংঘটিত হয়।
৩
খেতাবপ্রাপ্ত তিনজন নারী মুক্তিযোদ্ধার নাম, উনারা কোন কোন সেক্টরে যুদ্ধ করেন? অবদানসহ বর্ণনা করুন।
সঠিক উত্তর
১. ক্যাপ্টেন সিতারা বেগম (সেক্টর-২), ২. তারামন বিবি (সেক্টর-১১)। তারা যুদ্ধাহতদের সেবা ও সরাসরি যুদ্ধে অংশ নিয়ে বীরত্ব প্রদর্শন করেন।
৪
বাংলাদেশের মুক্তিযুদ্ধে উল্লেখযোগ্য বিদেশিদের অবদান সম্পর্কে আলোচনা করুন।
সঠিক উত্তর
মুক্তিযুদ্ধে সাইমন ড্রিং, মার্ক টালির মতো সাংবাদিক এবং জর্জ হ্যারিসন, রবি শংকরের মতো শিল্পীরা বিশ্বজনমত গঠনে ভূমিকা রাখেন। এছাড়া ফাদার মারিন রিগ্যান ও ওডারল্যান্ড সরাসরি সহায়তা করেন।
৫
অনিয়মিত বাহিনী (Irregular Forces) সম্পর্কে লিখুন।
সঠিক উত্তর
এ বাহিনীতে ছিল ছাত্র ও যুবকেরা। গেরিলা পদ্ধতিতে যুদ্ধ করার জন্য এদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। এই বাহিনীর সরকারি নামকরণ ছিল 'গণবাহিনী' বা এফ. এফ (ফ্রিডম ফাইটার্স বা মুক্তিযোদ্ধা)।
৬
মুজিবনগর সরকার
সঠিক উত্তর
১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর থেকে জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্রের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার গঠন করা হয়। এই সরকার শপথ গ্রহণ করে ১৯৭১ সালের ১৭ এপ্রিল বর্তমান মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা গ্রামে। এজন্য ১৭ এপ্রিল 'মুজিবনগর দিবস' হিসেবে পালিত হয়। মুজিবনগর সরকারের প্রধান ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাই তাঁরই নামানুসারে বৈদ্যনাথতলার নতুন নামকরণ করা হয় মুজিবনগর এবং অস্থায়ী সরকারও পরিচিত হয় 'মুজিবনগর সরকার' নামে।
৭
স্বাধীনতার ঘোষণা (The declaration of Independence)
সঠিক উত্তর
বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণে বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তির জন্য যুদ্ধ প্রস্তুতির ঘোষণা দিয়েছিলেন। পৃথিবীর দুটি দেশে স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছিল - একটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যটি ১৯৭১ সালে বাংলাদেশে। ২৫ মার্চ, ১৯৭১ রোজ বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ধানমন্ডির ৩২ নং বাসা হতে গ্রেফতার করা হয়। ওইদিন দিনের বেলা যে কোন জরুরী ঘোষণা প্রচারের উপলক্ষে তিনি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কয়েকজন প্রকৌশলী নিয়ে ধানমন্ডির ৩২ নম্বর বাসভবনে একটি ট্রান্সমিটার স্থাপন করেন বলে আওয়ামী লীগ সূত্রে উল্লেখ আছে। বন্দি হবার পূর্বে মধ্যরাতে অর্থাৎ ২৬ মার্চ প্রথম প্রহরে তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এবং ওয়্যারলেস যোগে চট্টগ্রামে প্রেরণ করেন। ঘোষণাটি ছিল ইংরেজিতে যাতে বিশ্ববাসী শুনে বুঝতে পারে। স্বাধীনতার এ ঘোষণা বাংলাদেশের সকল স্থানে তদানীন্তন ইপিআর এর ট্রান্সমিটার, টেলিগ্রাম ও টেলিপিন্টারের মাধ্যমে প্রচার করা হয়। পরের দিন বিবিসির প্রভাতী অধিবেশনে বঙ্গবন্ধুর ঘোষণাটি প্রচারিত হয়। ১৯৭১ সালের ২৬ মার্চ বঙ্গবন্ধুর ঘোষণাটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ঘোষণা হিসাবে ধরে নিয়ে ১৯৮০ সালে ২৬ মার্চকে স্বাধীনতা দিবস বা জাতীয় দিবস হিসাবে ঘোষণা করা হয়। ২৬ মার্চ, ১৯৭১ দুপুরে তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান বঙ্গবন্ধুর পক্ষে কালুরঘাট বেতার কেন্দ্র হতে স্বাধীনতার ঘোষণাপত্রটি প্রচার করেন। ২৭ মার্চ, ১৯৭১ কালুরঘাট বেতার কেন্দ্র হতে মেজর জিয়াউর রহমান প্রথমে নিজ নামে এবং পরে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন।