বিস্তারিত সমাধান
ফ্রি ২০টি প্রশ্নের পড়ার কোটা সমাপ্ত!
লগইন ছাড়া আপনি সর্বোচ্চ ২০টি প্রশ্ন পড়তে পারবেন।
আরও শত শত প্রশ্ন, সমাধান ও ব্যাখ্যা পড়তে চান?
আমাদের সকল প্রশ্ন ব্যাংক, ব্যাখ্যা ও মডেল টেস্টে সম্পূর্ণ অ্যাক্সেস পেতে এখনই লগইন করুন অথবা সম্পূর্ণ ফ্রিতে একটি নতুন অ্যাকাউন্ট খুলুন।
সম্পর্কিত পরীক্ষা সমূহ
সম্পর্কিত বিষয় সমূহ
সম্পর্কিত অন্যান্য প্রশ্ন
২
আমার কক্ষে এক বৃদ্ধ দম্পতি ও তাদের সাথে দুই দম্পতি প্রত্যেকে একজন করে সন্তানসহ আমার কক্ষে প্রবেশ করল। আমার কক্ষে মোট কতজন লোক হলো?
সঠিক উত্তর
10 জন
৩
রাজু মিনার থেকে লম্বা কিন্তু রিশাদের থেকে খাটো। রিনা করিমের থেকে লম্বা কিন্তু মিনার থেকে খাটো। এর মধ্যে সবচেয়ে লম্বা কে?
সঠিক উত্তর
রিশাদ
৪
এখানে ভণ্ডামি বলতে কী বোঝানো হয়েছে?
সঠিক উত্তর
ভণ্ডামি বলতে অন্তরে এক আর মুখে অন্য রূপ ধারণ করাকে বোঝানো হয়েছে। যারা সত্যকে অস্বীকার করে মিথ্যার আশ্রয় নেয় এবং লোকদেখানো ভালো কাজ করে, তাদের আচরণকেই এখানে ভণ্ডামি বলা হয়েছে।
৫
ইমারত পড়ে যাওয়ার কথা বলা হয়েছে কেন?
সঠিক উত্তর
ভিত্তি বা নেভ মজবুত না হলে যেমন ইমারত বা দালান টিকে থাকতে পারে না, তেমনি সত্যের ওপর প্রতিষ্ঠিত না হলে কোনো আদর্শ বা সমাজ ব্যবস্থা ভেঙে পড়ে। মিথ্যার ওপর ভিত্তি করে যা গড়া হয়, তা ক্ষণস্থায়ী।
৬
'আগুনের সম্মার্জনা' বলতে কী বোঝানো হয়েছে?
সঠিক উত্তর
'আগুনের সম্মার্জনা' বলতে আগুনের মাধ্যমে পবিত্র করা বা জঞ্জাল পুড়িয়ে পরিষ্কার করাকে বোঝানো হয়েছে। এখানে রূপক অর্থে সমাজের মিথ্যা, ভণ্ডামি ও অন্যায়কে ধ্বংস করে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার কথা বলা হয়েছে।
৭
'মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণ-তূর্য'; ব্যাখ্যা কর।
সঠিক উত্তর
এটি কাজী নজরুল ইসলামের 'বিদ্রোহী' কবিতার একটি পঙক্তি। এখানে কবির দ্বৈত সত্তার প্রকাশ ঘটেছে। একদিকে তিনি বাঁশির সুরের মতো কোমল ও প্রেমময়, অন্যদিকে অন্যায়ের বিরুদ্ধে তিনি রণ-তুর্যের মতো কঠোর ও বিদ্রোহী। তিনি যেমন ভালোবাসতে জানেন, তেমনি শোষণের বিরুদ্ধে গর্জে উঠতেও জানেন।
৮
কাজী নজরুল ইসলামের সাম্যবাদী ভাবনার পরিচয় দাও।
সঠিক উত্তর
কাজী নজরুল ইসলাম তাঁর 'সাম্যবাদী' কবিতায় মানুষের সমমর্যাদার কথা বলেছেন। তিনি ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল মানুষকে এক কাতারে দাঁড় করিয়েছেন। তাঁর মতে, মানুষের চেয়ে বড় কিছু নেই, নহে কিছু মহীয়ান। তিনি সকল ভেদাভেদ ভুলে গিয়ে মানুষের জয়গান গেয়েছেন।