বিস্তারিত সমাধান
ফ্রি ২০টি প্রশ্নের পড়ার কোটা সমাপ্ত!
লগইন ছাড়া আপনি সর্বোচ্চ ২০টি প্রশ্ন পড়তে পারবেন।
আরও শত শত প্রশ্ন, সমাধান ও ব্যাখ্যা পড়তে চান?
আমাদের সকল প্রশ্ন ব্যাংক, ব্যাখ্যা ও মডেল টেস্টে সম্পূর্ণ অ্যাক্সেস পেতে এখনই লগইন করুন অথবা সম্পূর্ণ ফ্রিতে একটি নতুন অ্যাকাউন্ট খুলুন।
সম্পর্কিত বিষয় সমূহ
সম্পর্কিত অন্যান্য প্রশ্ন
১
কলেরা কী?
সঠিক উত্তর
কলেরা হলো মূলত একটি দূষিত পানি ও খাদ্যবাহিত রোগ। এটি Vibrio cholerae নামক জীবাণু ঘটিত ক্ষুদ্রান্ত্রের প্রদাহজনিত সংক্রামক ব্যাধি।
২
কলেরা রোগ প্রতিরোধের উপায় কী?
সঠিক উত্তর
কলেরা প্রতিরোধের জন্য ফুটানো বা ফিল্টার করা নিরাপদ পানি পান করতে হবে। এছাড়া পায়খানা ও শৌচাগার ব্যবহারের পর সাবান-পানি দিয়ে ভালো করে হাত ধুয়ে নিতে হবে এবং বাসি বা খোলা খাবার পরিহার করতে হবে।
৩
কলেরার লক্ষণসমূহ কী কী?
সঠিক উত্তর
কলেরার লক্ষণগুলোর মধ্যে রয়েছে হঠাৎ পেটব্যথা ছাড়াই চাল ধোয়া পানির মতো পাতলা ও অতি পাতলা পায়খানা ও ঘন ঘন বমি হওয়া, চোখ কোটরে ঢুকে যাওয়া, ত্বক কুঁচকে যাওয়া এবং চামড়া টেনে ছাড়লে সহজে আগের অবস্থায় না ফেরা, প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া বা বন্ধ হয়ে যাওয়া, অতিরিক্ত ক্লান্তি, দুর্বলতা বা পিঠিতে মেজাজ হওয়া, রক্তচাপ কমে যাওয়া এবং বুক ধড়ফড় করা।
৪
কলেরা রোগ কেন এবং কীভাবে হয়?
সঠিক উত্তর
কলেরা মূলত দূষিত পানি ও খাদ্য গ্রহণের মাধ্যমে হয়। জীবাণুযুক্ত বা দূষিত পানি ও খাবার খাওয়ার ফলে এই রোগ ছড়ায়। এছাড়া অস্বাস্থ্যকর পায়খানা ব্যবহার, খাবার আগে হাত না ধোয়া এবং পচা বা বাসি-পচা খাবার খাওয়ার মাধ্যমে এই রোগ দ্রুত ছড়ায়।