বিস্তারিত সমাধান
ফ্রি ২০টি প্রশ্নের পড়ার কোটা সমাপ্ত!
লগইন ছাড়া আপনি সর্বোচ্চ ২০টি প্রশ্ন পড়তে পারবেন।
আরও শত শত প্রশ্ন, সমাধান ও ব্যাখ্যা পড়তে চান?
আমাদের সকল প্রশ্ন ব্যাংক, ব্যাখ্যা ও মডেল টেস্টে সম্পূর্ণ অ্যাক্সেস পেতে এখনই লগইন করুন অথবা সম্পূর্ণ ফ্রিতে একটি নতুন অ্যাকাউন্ট খুলুন।
সম্পর্কিত বিষয় সমূহ
সম্পর্কিত অন্যান্য প্রশ্ন
১
দীন-ই-ইলাহী কী?
সঠিক উত্তর
দীন-ই-ইলাহী হলো ১৫৮২ সালে মুঘল সম্রাট আকবর কর্তৃক প্রবর্তিত একটি বিশেষ ধর্মমত, যার অর্থ 'ঈশ্বরের ধর্ম'।
২
আকবরের নবরত্ন
সঠিক উত্তর
নবরত্ন বলতে ভারতের বিভিন্ন সম্রাটের দরবারের নয়জন অসামান্য ব্যক্তিদের ক্ষেত্রে বোঝানো হতো। আকবরের মন্ত্রিসভার প্রধান সদস্য ছিলেন নয়জন, যাদের ইতিহাসে নবরত্ন হিসেবে আখ্যায়িত করা হয়।
১. আবুল ফজল ইবনে মুবারক (প্রধান উজির) - তিনি সভাকবি ফৈজির কনিষ্ঠ ভ্রাতা
২. রাজা টোডরমল (অর্থমন্ত্রী) - বাংলার প্রথম প্রধান কানুনগো
৩. রাজা বীরবল (হিন্দুবিষয়ক উপদেষ্টা ও সেনাপতি) - আসল নাম মহেশ দাস ভাট্ট
৪. আবু আল-ফায়েজ ইবনে মুবারক (সভাকবি) - তার ছদ্মনাম ফৈজি
৫. রাজা মান সিংহ (যুদ্ধ বিষয়কমন্ত্রী ও প্রধান সেনাপতি) - আকবর ফারজান্দ (পুত্র) খেতাবে ভূষিত করেন
৬. মিঞা তানসেন (সংগীতজ্ঞ ও শিল্পকলা বিষয়ক মন্ত্রী) - তাকে সংগীত সম্রাট নামে ডাকা হয়
৭. মোল্লা দো-পিয়াজা (উপদেষ্টা) - তার বুদ্ধিমত্তার জন্য মোল্লা উপাধি দেওয়া হয়
৮. ফকির আজিওাও-দীন (ধর্ম বিষয়ক উপদেষ্টা) - তিনি আধ্যাত্মিক সাধক বা সুফি দরবেশ ব্যক্তিত্ব ছিলেন
৯. আবদুল রহিম (কবি ও প্রতিরক্ষা মন্ত্রী) - তার উপাধি খান-ই-খানান
১. আবুল ফজল ইবনে মুবারক (প্রধান উজির) - তিনি সভাকবি ফৈজির কনিষ্ঠ ভ্রাতা
২. রাজা টোডরমল (অর্থমন্ত্রী) - বাংলার প্রথম প্রধান কানুনগো
৩. রাজা বীরবল (হিন্দুবিষয়ক উপদেষ্টা ও সেনাপতি) - আসল নাম মহেশ দাস ভাট্ট
৪. আবু আল-ফায়েজ ইবনে মুবারক (সভাকবি) - তার ছদ্মনাম ফৈজি
৫. রাজা মান সিংহ (যুদ্ধ বিষয়কমন্ত্রী ও প্রধান সেনাপতি) - আকবর ফারজান্দ (পুত্র) খেতাবে ভূষিত করেন
৬. মিঞা তানসেন (সংগীতজ্ঞ ও শিল্পকলা বিষয়ক মন্ত্রী) - তাকে সংগীত সম্রাট নামে ডাকা হয়
৭. মোল্লা দো-পিয়াজা (উপদেষ্টা) - তার বুদ্ধিমত্তার জন্য মোল্লা উপাধি দেওয়া হয়
৮. ফকির আজিওাও-দীন (ধর্ম বিষয়ক উপদেষ্টা) - তিনি আধ্যাত্মিক সাধক বা সুফি দরবেশ ব্যক্তিত্ব ছিলেন
৯. আবদুল রহিম (কবি ও প্রতিরক্ষা মন্ত্রী) - তার উপাধি খান-ই-খানান
৩
সুবাহ বা সুবা
সঠিক উত্তর
সুবাহ বা সুবা মুঘল সাম্রাজ্যের প্রদেশ। সম্রাট আকবর প্রশাসনকে পুনর্বিন্যস্ত করার জন্য কার্যকর ব্যবস্থা প্রবর্তন করেন। তিনি একটি শক্তিশালী কেন্দ্রীয় সরকার গঠন করেন এবং তার সাম্রাজ্যকে ১২টি (পরবর্তীকালে ১৫টি) সুবাহ বা মুঘল প্রদেশে বিভক্ত করেন। আবুল ফজলের তথ্যানুসারে, বাংলা ১৯টি সরকারে এবং প্রতিটি সরকার আবার কতগুলো পরগণায় বিভক্ত ছিল। সুবাহর দায়িত্বপ্রাপ্ত প্রধানকে সুবাদার, সুবাহদার, নাজিম, সাহিব-ই-সুবাহ, ফৌজদার-ই-সুবাহ প্রভৃতি নামে আখ্যায়িত করা হতো।
৪
ওয়াকিল-ই-মুতলাক
সঠিক উত্তর
ওয়াকিল-ই-মুতলাক মুঘল সাম্রাজ্যের একটি গুরুত্বপূর্ণ পদ। এটি মন্ত্রিসভার পদবিন্যাসে প্রথম পদ অর্থাৎ সম্রাটের ঠিক পরের পদ। আরবি শব্দ 'ওয়াকিল'-এর অর্থ প্রতিনিধি। বাবর ও হুমায়ুনের শাসনামলে ওয়াকিলের প্রধানমন্ত্রীর ক্ষমতা ছিল। সম্রাট শাহজাহানের শাসনকাল পর্যন্ত ওয়াকিলকে প্রধান উজির (Grand Vizier) উপাধিও দেওয়া হয়। আকবরের শাসনের শুরুতে ওয়াকিল বৈরাম খান সম্রাটের হয়ে শাসন করতেন। ১৫৬৪ সালে আকবর ওয়াকিলের পদটি পুনরুজ্জীবিত করেন কিন্তু তাকে অর্থ বিভাগের দায়িত্ব দেননি। জাহাঙ্গীরের শাসনামলে ইম্পেরিয়াল দেওয়ানের পদ প্রাধান্য লাভ করে। অবশেষে শাহজাহানের শাসনামলে প্রধান উজিরের উপাধি ওয়াকিলের পদ থেকে ইম্পেরিয়াল দেওয়ানের পদে স্থানান্তরিত হয়।
৫
পানিপথের দ্বিতীয় যুদ্ধ
সঠিক উত্তর
২১ এপ্রিল ১৫২৬ পানিপথের প্রথম যুদ্ধে দিল্লির সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করার মধ্য দিয়ে সম্রাট বাবর ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন। ৭ অক্টোবর ১৫৫৬ শূর সাম্রাজ্যের হিন্দু সেনাপতি এবং পাঞ্জাবের গভর্নর হেমচন্দ্র বিক্রমাদিত্য অকস্মাৎ দিল্লি আক্রমণ করে পুরাতন কিল্লা জয় করে। ভারতের হরিয়ানা প্রদেশের পানিপথ নামক স্থানে ৫ নভেম্বর ১৫৫৬ সংঘটিত পানিপথের দ্বিতীয় যুদ্ধে জয়ের মাধ্যমে প্রায় অস্তমিত মুঘল সূর্যের নবোদয় ঘটে।
৬
ইসলামি খেলাফতের সময় নাগরিকদের ভ্রমণের অনুমতির জন্য কী দেওয়া হতো?
সঠিক উত্তর
ইসলামি খেলাফতের সময় নাগরিকদের ‘বারায়া’ নামক এক প্রকার রশিদ বা নথি দেওয়া হতো। তবে এটি সরাসরি ভ্রমণের অনুমতির চেয়েও ছিল কর বা ট্যাক্স পরিশোধের প্রমাণপত্র।
৮
১৯৫৬ সালের ২৩ মার্চ পাকিস্তানের সংবিধান কার্যকর হওয়ার মাধ্যমে কী পরিবর্তন ঘটে?
সঠিক উত্তর
পাকিস্তান 'ইসলামী প্রজাতন্ত্র' নাম ধারণ করে এবং পূর্ববঙ্গের নাম পূর্বপাকিস্তান করা হয়। পাকিস্তান ইসলামী প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট হন ইস্কান্দার মির্জা, শেরে বাংলা এ.কে. ফজলুল হক হন পূর্ব পাকিস্তানের গভর্নর।
৯
১৯৫৬ সালের কোয়ালিশন সরকার কীভাবে গঠিত হয়?
সঠিক উত্তর
১৯৫৬ সালের ১২ সেপ্টেম্বর হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বে কেন্দ্রে (কেন্দ্রীয়) আওয়ামী লীগ রিপাবলিকান কোয়ালিশন মন্ত্রিসভা গঠিত হয়।
১০
ঐতিহাসিক কাগমারী সম্মেলন কবে এবং কোথায় অনুষ্ঠিত হয়?
সঠিক উত্তর
১৯৫৭ সালের ৬-১০ ফেব্রুয়ারি টাঙ্গাইল জেলার সন্তোষে অনুষ্ঠিত হয়।