উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
ব্যাখ্যা ও সঠিক সমাধান
উত্তর:
নিপাতনে সিদ্ধ বহুব্রীহি
এখানে সঠিক উত্তর হলো নিপাতনে সিদ্ধ বহুব্রীহি।
ব্যাকরণের নিয়ম বা সূত্র মেনে সবসময় সব শব্দ গঠিত হয় না। কিছু শব্দ কোনো নিয়ম বা ব্যাকরণের তোয়াক্কা না করে প্রাকৃতিকভাবেই তৈরি হয়ে যায়, সেগুলোকে নিপাতনে সিদ্ধ বলা হয়। তাই যে বহুব্রীহি সমাস কোনো সাধারণ নিয়মের অধীন নয় এবং প্রাকৃতিকভাবে প্রচলিত হয়ে গেছে, তাকে নিপাতনে সিদ্ধ বহুব্রীহি বলে। যেমন: অন্তে জন্ম যার = অন্ত্যজ।